সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

বিসিবির পরিচালক পদ থেকে খালেদ মাহমুদ সুজনের পদত্যাগ

বিসিবির পরিচালক পদ থেকে খালেদ মাহমুদ সুজনের পদত্যাগ । ছবি : সংগৃহীত

বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন বিসিবির পরিচালকের পদে থাকা এই সাবেক অধিনায়ক আজ বুধবার (১১ সেপ্টেম্বর) পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি একজন পরিচালক। বুধবার (১১ সেপ্টেম্বর) তিনি জানান, বোর্ডে পদত্যাগ পত্র জমা দিয়েছেন খালেদ মাহমুদ সুজন।

তিনি লম্বা সময় ধরে বিসিবিতে একাধিক কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। সর্বশেষ তিনি গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে ক্রিকেট অপারেশন্স কমিটির সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিসিবি পরিচালকের পদে থাকার সময়ে জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন সুজন। বিভিন্ন সময় টিম ডিরেক্টর, অন্তর্বর্তীকালিন কোচ, টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন তিনি।

বোর্ড পরিচালক পরিচয় ছাড়াও সুজন ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের প্রধান কোচ। বিপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কোচিংয়ের দায়িত্ব সামলেছেন তিনি। এছাড়া রাজশাহীতে বাংলা ট্র্যাক একাডেমির দায়িত্বেও আছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক।

সুজনের আগে বিসিবির পরিচালকের পদ ছেড়েছেন শফিউল আলম চৌধুরী নাদেল এবং নাইমুর রহমান দূর্জয়। পদ ছেড়েছেন এনসিএর প্রতিনিধি হিসেবে বিসিবিতে থাকা দুই পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববিও।

প্রসঙ্গত, সম্প্রতি অন্তবর্তীকালীন সরকার ঘটনের পর বিসিবিতে সভাপতি পদে রদবদল হয়। নাজমুল হাসান পাপনের জায়গায় সভাপতি নির্বাচিত সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

বিসিবির পরিচালক পদ থেকে খালেদ মাহমুদ সুজনের পদত্যাগ

আপডেট সময় ০৬:৪৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪