সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

বীজ ছাড়াই তৈরি করুন নতুন চারা

বীজ ছাড়াই তৈরি করুন নতুন চারা

বাগান করতে অনেকেই ভালোবাসেন। আর যারা বাগান করেন তারা স্বভাবতই সুন্দর মনের অধিকারী হয়ে থাকেন। কিন্তু বর্তমান ব্যস্ত জীবনে বীজ থেকে চারা উঠিয়ে গাছ লাগানোর জন্য অনেক সময় ব্যয় করতে হয়।

তবে কিছু গাছ আছে যেগুলোর জন্য বীজ দরকার হবে না, পাতা বুনে দিলেই নতুন করে বেঁচে ওঠে এসব গাছ। এগুলোর আবার খুব বেশি যত্নেরও প্রয়োজন হয় না। চলুন জেনে নেয়া যাক পাতা থেকে হয় কোন কোন গাছ –

১. পাথরকুচি: এই গুল্ম জাতীয় গাছটি খুব সহজেই পাতার মাধ্যমে নতুন চারা তৈরি করে। একটি পাথরকুচির পাতা ভেজা মাটিতে রেখে দিলেই পাতার খাঁজকাটা অংশ থেকে নতুন চারা বের হতে শুরু করে।

২. স্নেক প্ল্যান্ট: গাছটি পাতার মাধ্যমেই লাগানো যায়। গাছটি বায়ু পরিশেধক হিসিবে পরিচিত। একটি বড় পাতা কেটে দুই ভাগ করে টবের মাটিতে রোপণ করে দিন। নিয়মিত পানি দিলে এক মাসের মধ্যেই নতুন চারা তৈরি হবে।

৩. অ্যালোভেরা: ঔষধি গুণাগুণে ভরপুর অ্যালোভেরা পাতার মাধ্যমে নতুন গাছ তার পাতা থেকেই নতুন করে জন্মে। একটি পাতা কেটে কিছু সময় ছায়ায় শুকিয়ে নিন। এরপর কাটা অংশটি নিয়ে পাতার নিচের দিকটি টবে রোপণ করে দিন। অল্প অল্প পরিমাণে পানি দিতে হবে। কিছুদিনের মধ্যেই নতুন পাতা গজাতে শুরু করবে।

৪. জি জি প্ল্যান্ট: অপেক্ষাকৃত দামি এই গাছটির নতুন চারা তৈরি করতে পাতার সাহায্য নিতে পারেন। গাছের একটি পাতা কেটে শুকিয়ে নিন। টবে পাথর রেখে মাটি ভরে পাতাটি রোপণ করুন। টবটি ছায়ায় রেখে নিয়মিত পানি দিন। ১৫-২০ দিনের মধ্যেই নতুন চারা দেখতে পাবেন।

৫. রাবার গাছ: চমৎকার এই ইনডোর প্ল্যান্টটিও পাতার মাধ্যমে নতুন করে লাগানো যায়। টবে মাটি ভরে গাছের একটি পাতা রোপণ করে দিন। খেয়াল রাখতে হবে টবটি যেন সরাসরি রোদ না পায়। তবে পর্যাপ্ত আলো পেতে হবে। ১৫-২০ দিনের মধ্যেই চারা বড় হতে শুরু করবে।

৬. চাইনিজ মানি প্ল্যান্ট: গোলাকার পাতার এই গাছটি কয়েন প্ল্যান্ট নামেও পরিচিত। এর একটি পাতা পানিতে বা মাটিতে লাগিয়ে দিলে শিকড় বের হবে এবং খুব দ্রুত পাতা গজাতে শুরু করবে।

৭. বেলি ফুল গাছ: সুগন্ধি এই ফুল গাছটি ডালের মাধ্যমে নতুন করে লাগানো যায়। একটি মাঝারি আকারের টবে  কম্পোস্ট মিশ্রিত মাটি ভরে পুরনো গাছ থেকে একটি ডাল নিয়ে রোপণ করুন। গাছটিকে হালকা রোদ ও বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন। মাসখানেকের মধ্যেই নতুন গাছ গজাবে।

এই গাছগুলো লাগানোর জন্য আপনাকে বীজ জোগার করার ঝামেলা পোহাতে হবে না, গাছের পাতার মাধ্যমেই আপনি এই গাছ গুলো লাগাতে পারবেন।

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

বীজ ছাড়াই তৈরি করুন নতুন চারা

আপডেট সময় ০৫:২৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫