সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০২৪ পাচ্ছে ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ২০২৪ সালের “বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার” প্রদানের জন্য ৭টি শ্রেণিতে মোট ২১টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে মনোনীত করেছে। পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ ও সবুজায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ পুরস্কার প্রদান করা হচ্ছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে: “ ‘ক’ শ্রেণিতে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থান পেয়েছে লালমনিরহাটের দলগ্রাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর এবং ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ।

‘খ’ শ্রেণিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম হয়েছে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়। দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে কুষ্টিয়া জেলা পরিষদ ও রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ।

‘গ’ শ্রেণিতে ব্যক্তিগত বৃক্ষরোপণে প্রথম হয়েছেন টাঙ্গাইলের মিজ দিলরুবা রহমান। দ্বিতীয় হয়েছেন চট্টগ্রামের মুহাম্মদ ইউসুফ এবং তৃতীয় হয়েছেন লালমনিরহাটের মোছাঃ হাছিনা আখতার।

‘ঘ’ শ্রেণিতে ব্যক্তিমালিকানাধীন নার্সারির মধ্যে প্রথম স্থান অর্জন করেছে রংপুরের সোহেল নার্সারী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে মুন্সীগঞ্জের জননী গার্ডেন সেন্টার এবং টাঙ্গাইলের মৌ নার্সারী।

ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ‘ঙ’ শ্রেণিতে সৃজিত ছাদবাগানের জন্য প্রথম হয়েছে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়। দ্বিতীয় হয়েছেন রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের দেলোয়ার হোসেন ও সাবিনা ইয়াসমিন। তৃতীয় হয়েছেন চট্টগ্রামের মিজ নাছুহা সাদাফ।

‘চ’ শ্রেণিতে বন বিভাগের উদ্যোগে সৃজিত বাগানের মধ্যে প্রথম হয়েছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে যথাক্রমে নোয়াখালীর উপকূলীয় বন বিভাগ এবং যশোরের সামাজিক বন বিভাগ।

‘ছ’ শ্রেণিতে বৃক্ষ সম্পর্কিত গবেষণা ও উদ্ভাবনের জন্য প্রথম হয়েছেন বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউট, চট্টগ্রাম। দ্বিতীয় হয়েছেন বন অধিদপ্তরের রিমস ইউনিট, ঢাকা এবং তৃতীয় হয়েছেন ফরেস্টার মোঃ তৌহিদুর রহমান।

পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে ১টি করে সনদ, ১টি ক্রেস্ট এবং ১ম, ২য় ও ৩য় স্থান অনুযায়ী যথাক্রমে ১ লক্ষ, ৭৫ হাজার ও ৫০ হাজার টাকা চেকের মাধ্যমে প্রদান করা হবে।”

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০২৪ পাচ্ছে ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

আপডেট সময় ০৭:১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫