সংবাদ শিরোনাম ::

বৃষ্টিসহ তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অধিদপ্তর

শীতের বিদায়ে এসেছে ফাল্গুন, বাড়ছে তাপমাত্রা, সেই সঙ্গে বাড়ছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এই সময়ে সাধারণত বিকাল-সন্ধ্যায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি এবং ৬০ কিলোমিটারের আশপাশে ঝড়ো বাতাসসহ বৃষ্টির সম্ভাবনা বাড়ে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ৮ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

মাদারীপুর থেকে প্রায় বিলুপ্ত একটি গ্রে ঈগল আহত অবস্থায় উদ্ধার

বৃষ্টিসহ তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অধিদপ্তর

আপডেট সময় ১২:২৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫