সংবাদ শিরোনাম ::
Logo হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮ Logo কাজী নজরুলের অনন্য প্রকৃতিপ্রেম Logo ছাতিমকে কেন ‘শয়তানের গাছ’ বলে? Logo শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল Logo পাকিস্তানে সেনাসদস্যদের বহনকারী ট্রেনে শক্তিশালী গাড়িবোমা হামলা, নিহত ২৪ Logo বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর নির্দেশ: ঢাকায় ১২ ঘণ্টার মধ্যেই পরিষ্কার হবে কোরবানির বর্জ্য Logo ঈদের আগে শেষ কর্মদিবস আজ, কাল থেকে টানা ৭ দিনের ছুটি শুরু Logo ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত Logo আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী

বৃষ্টি নিয়ে যা বলছে আবহাওয়া অধিদপ্তর

বৃষ্টি নিয়ে যা বলছে আবহাওয়া অধিদপ্তর

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকলেও ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই। তবে অতিভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। নিম্নচাপের প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি হচ্ছে এবং আজ বৃহস্পতিবার সারাদিনই বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানিয়েছেন, শনিবার থেকে আকাশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানিয়ে এই আবহাওয়াবিদ জানান, আগামীকাল শুক্রবারও (৩০ মে) দেশের বিভিন্ন স্থানে ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।

তিনি সতর্ক করে বলেন, ‘পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।’

এই পরিস্থিতিতে দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর ও নৌ বন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮

বৃষ্টি নিয়ে যা বলছে আবহাওয়া অধিদপ্তর

আপডেট সময় ০১:০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫