ভাওয়াল জাতীয় উদ্যানে বনভূমি পুনরুদ্ধার: ৬১ অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রায় ৩ কোটি টাকার জমি উদ্ধার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে ভাওয়াল জাতীয় উদ্যান রেঞ্জের বাউপাড়া বিট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানে মোট ৪৮ জন জবরদখলকারীর অবৈধভাবে নির্মিত ভবন, দোকানপাটসহ ছোট-বড় ৬১টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে প্রায় ১ একর সংরক্ষিত বনভূমি পুনরুদ্ধার করা হয়। এ জমির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।

সোমবার ১ সেপ্টেম্বর এই অভিযান ও উচ্ছেদ কার্যক্রমের নেতৃত্ব দেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা। গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ এবং বন বিভাগ এই সমন্বিত অভিযানে চালায়।

বনভূমি সংরক্ষণ ও প্রকৃতি রক্ষায় এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

ভাওয়াল জাতীয় উদ্যানে বনভূমি পুনরুদ্ধার: ৬১ অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রায় ৩ কোটি টাকার জমি উদ্ধার

আপডেট সময় ১১:৪৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫