ভারতকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ শিরোপা জিতে নিলো স্বাগতিক শ্রীলঙ্কা
ডাম্বুলায় আগে ব্যাট করে লঙ্কানদের ১৬৬ রানের বড় লক্ষ্য দেয় ভারত। এর জবাবে নেমে ৮ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় শ্রীলঙ্কা। ৩ বলে ১ রান করে ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হন বিষ্মি গুণারত্নে। তবে হার্ষিতা সামারাবিক্রমাকে সঙ্গে নিয়ে রান তুলার হাল ধরেন চামারি আথাপাত্তু। ৩৩ বলে ফিফটি তুলে নেন এই লঙ্কান অধিনায়ক।
তবে পিচে বেশিক্ষণ থাকতে পারেননি তিনি। ৪৩ বলে ৬১ রান করে সাজঘরে ফেরেন আথাপাত্তু। তবে ব্যাট চালাতে থাকেন সামারাবিক্রমা। ৪৩ বলে ফিফটি তুলে নেন এই ব্যাটার। তাকে যোগ্য সঙ্গ দেন কাভিষা দিলহারি।
নিজস্ব সংবাদ : 










