সংবাদ শিরোনাম ::
Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন Logo বিডব্লিউওটির দাবি: দেশে সক্রিয় তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টিবলয় ‘ঝংকার’   Logo বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Logo ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আবার যুদ্ধ শুরুর শঙ্কা Logo কুকুরকে কুমিরের মুখে ফেলে দেয়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর Logo বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ Logo জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

ভারতের লোকসভার প্রথম অধিবেশনে প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে

তৃতীয় মেয়াদে সরকার গঠন করার পর ভারতের ১৮তম লোকসভার প্রথম অধিবেশন শুরু করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে অধিবেশনের শুরুতেই প্রোটেম স্পিকার নিয়ে ক্ষমতাসীন এবং বিরোধীদলগুলোর মধ্যে প্রতিবাদ-বিক্ষোভ দেখা দিয়েছে।

আজ (২৪ জুন) সোমবার স্থানীয় সময় সকাল ১১টায় নরেন্দ্র মোদির দল বিজেপি এর সংসদ সদস্যরা সংসদে পৌঁছান এবং অধিবেশন শুরুর আহ্বান জানান। লোকসভার এই বিশেষ অধিবেশনে ভারতের নির্বাচনে জয়ী নেতারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।

অধিবেশনের শুরুতেই প্রোটেম স্পিকার নিয়ে সংঘাত শুরু হয়েছে। আজ বিজেপি সাংসদ ভর্তৃহরি মহাতবকে প্রোটেম স্পিকার হিসাবে শপথবাক্য পাঠ করান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রোটেম স্পিকারের কাজ হলো, নতুন স্পিকার নির্বাচিত হওয়া পর্যন্ত লোকসভার কাজ সামলানো ও সাংসদদের শপথবাক্য পাঠ করানো। আজ প্রথম দিনে ২৮০ জন সাংসদের শপথ নেওয়ার কথা রয়েছে।

রীতি হলো, লোকসভার সবচেয়ে প্রবীণ সাংসদ প্রোটেম স্পিকার হন। কে সবচেয়ে প্রবীণ তা ঠিক হয়, তিনি কতবার লোকসভায় জিতে এসেছেন তার ওপর। মহাতব লোকসভায় সাতবার জিতে আসা সাংসদ। কংগ্রেসের বক্তব্য, তাদের সাংসদ সুরেশ আটবার লোকসভায় জিতে এসেছেন। তাই তাকে প্রোটেম স্পিকার করা উচিত ছিল। প্রতিবাদে তারা ঠিক করেছে, সরকার ও প্রোটেম স্পিকার যে লোকসভা পরিচালনার যে প্যানেল তৈরি করেছে, তাতে কংগ্রেসের কেউ থাকবেন না।

লোকসভার প্রথম অধিবেশনের দিনই সংবিধান বাঁচানোর দাবি তুলে সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খড়্গে, সমাজবাদী পার্টির ডিম্পল যাদব, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, এনসিপি (এসসিপি)-র সুপ্রিয়া সুলেসহ বিরোধী সাংসদরা হাতে সংবিধান নিয়ে বিক্ষোভ দেখান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরে একে একে রাজনাথ সিং, নিতিন গড়করি, অমিত শাহ সহ মন্ত্রীদের শপথগ্রহণ সম্পন্ন হয়েছে। এদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শপথবাক্য পাঠ করতে উঠলে বিরোধীরা একযোগে ‘নিট’ স্লোগান দিতে শুরু করেন। এরই মাঝে শপথবাক্য পাঠ করেন ধর্মেন্দ্র প্রধান।

নরেন্দ্র মোদি ১৮তম লোকসভার জন্য সংসদ নেতা হিসাবে শপথ নিয়েছেন। এরপর প্রোটেম স্পিকারকে সাহায্য করার জন্য রাষ্ট্রপতির সুপারিশে সদস্যদের শপথ পাঠ করানো হবে। চেয়ারপার্সনদের শপথের পর প্রোটেম স্পিকার মন্ত্রীদের শপথ পাঠ করাবেন। এরপর আগামী দুইদিন ধরে সংসদে কেবল প্রতিটি রাজ্য থেকে নির্বাচিত সাংসদদের শপথবাক্য পাঠ করানো হবে।

প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ

ভারতের লোকসভার প্রথম অধিবেশনে প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে

আপডেট সময় ০৩:২৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪