ভারতে ইলিশ উপহার হিসেবে নয়, রপ্তানি করা হচ্ছে: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু এবং পানি সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘ভারতে ইলিশ উপহার হিসেবে যাচ্ছে না, রপ্তানি করা হচ্ছে। আর রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকারই পাবে। সেটা খুব ছোট করে দেখার মতো টাকা না।’

আজ সোমবার সকালে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার মুছাপুরে ভেঙ্গে যাওয়া সুইচ গেট পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, ‘বাংলাদেশ থেকে ইলিশ এখনও যায়নি। শুধু একটা সিদ্ধান্ত হয়েছে। তার আগেই তো দাম বেড়ে গেছে। কাজেই রপ্তানি হলে দাম বাড়বে এ কথাটা ঠিক না।

তিনি আরও বলেন, ‘যারা ইলিশ চাচ্ছেন, তারাও কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ওপার থেকে অনেক সমর্থন দিয়েছেন। সেটা আমরা সকলে দেখেছি। আমরা খুব সহজে অনেক কথা বলে ফেলি। সব সময় মনে রাখতে হবে, প্রতিবেশীর সঙ্গে অনেক বিষয়ে আমাদের আলাপ আলোচনা করতে হবে। আমরা সেই আলোচনার দরজা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক, সেটা চাই না।’

নদী থেকে বালু উত্তোলন জাতীয় দস্যুতায় পরিণত হয়েছে বলে মন্তব্য করে পরিবেশ বন, জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যেখানেই নদীতে বালু আছে সেখানেই জেলা প্রশাসকরা মানুষের শত আপত্তি সত্ত্বেও রাজস্ব আয়ের কথা চিন্তা করে বালু মহাল ঘোষণা করে দেয়। বালু মহাল ঘোষণার যেমন সুযোগ আছে তেমনি বিলুপ্তির ও সুযোগ আছে। বালু উত্তোলনের মাধ্যমে নদীর ড্রেজিং কি বালু ব্যবসায়ীদের কাছে তুলে দিবো নাকি সরকারিভাবে ড্রেজিং করা হবে তা আমাদের ভাবার সময় এসেছে।

উপদেষ্টা উজানের প্রচণ্ড স্রোতে ভেঙে যাওয়া নোয়াখালী মুছাপুর রেগুলেটর সুইচ গেট, নদী ভাঙ্গনরোধে দ্রুত মেরামতের আশ্বাস প্রদান করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মহাপরিচালক আমিরুল হক ভূঞা, নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ,পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা মুন্সী আমির ফয়সালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

ভারতে ইলিশ উপহার হিসেবে নয়, রপ্তানি করা হচ্ছে: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

আপডেট সময় ০৭:৪৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪