সংবাদ শিরোনাম ::

ভারতে বাংলাদেশ দূতাবাসে হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য

ভারত ও বাংলাদেশের নিজেদের মধ্যকার মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের প্রসঙ্গে এ আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

সম্প্রতি ভারতের আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার ঘটনা উঠে এসেছে মার্কিন পরররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে। স্থানীয় সময় মঙ্গলবার (১০ ডিসেম্বর) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণভাবে তাদের মধ্যকার বিবাদমান মতপার্থক্য দূর করবে বলে আশা করে যুক্তরাষ্ট্র।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন যে ভারতের পররাষ্ট্রসচিব বাংলাদেশ সফর করেছেন। সম্প্রতি ভারত ও বাংলাদেশ উভয়েই ভারতের অভ্যন্তরে বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনে সহিংস হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সেই বিষয় এবং বাংলাদেশ নিয়ে ক্রমবর্ধমান আক্রমণাত্মক বক্তব্য-বিবৃতি সম্পর্কে আপনার কি কোনো মন্তব্য আছে?

জবাবে মিলার বলেন, সব পক্ষ তাদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করবে, সেটাই আমরা দেখতে চাই।

ইতোমধ্যে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারতও গভীরভাবে দুঃখপ্রকাশ করেছে। এ ছাড়া হামলার ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেপ্তার করেছে ভারত এবং তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

মাদারীপুর থেকে প্রায় বিলুপ্ত একটি গ্রে ঈগল আহত অবস্থায় উদ্ধার

ভারতে বাংলাদেশ দূতাবাসে হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য

আপডেট সময় ০২:৫২:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪