সংবাদ শিরোনাম ::
Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন Logo বিডব্লিউওটির দাবি: দেশে সক্রিয় তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টিবলয় ‘ঝংকার’   Logo বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Logo ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আবার যুদ্ধ শুরুর শঙ্কা Logo কুকুরকে কুমিরের মুখে ফেলে দেয়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর Logo বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ Logo জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

ভারত ও পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান বাংলাদেশের

কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলার জের ধরে শেষ পর্যন্ত পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানও হামলার জবাব দিয়েছে। এ অবস্থায় এশিয়ার শান্তি ও শৃঙ্খলা রক্ষায় দুই দেশকেই আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বুধবার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় দেশকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে। এছাড়া পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতার চেতনায়, বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি বিরাজ করবে।

এদিকে ভারতের হামলার পর পাকিস্তানও পাল্টা হামলা চালিয়েছে। ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর যৌথ অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি স্থানে চালানো হামলায় ২৬ জন নিহতের খবর মিলেছে। অন্যদিকে পাকিস্তানের হামলায় ১০ জনের নিহতের খবর পাওয়া গেছে।

প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ

ভারত ও পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান বাংলাদেশের

আপডেট সময় ০৬:২৮:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫