সংবাদ শিরোনাম ::

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে নেয়া হচ্ছে কঠোর নিরাপত্তা

নিউইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে নেয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুরো শহর তো বটেই, যুক্তরাষ্ট্রের সীমান্তেও বেড়েছে নজরদারি। হাইভোল্টেজ ম্যাচটি দেখতে ইতোমধ্যে মার্কিন মুলুকে পৌঁছেছেন কিংবদন্তী শচীন টেন্ডুলকার। সবমিলিয়ে পাক-ভারত ম্যাচ নিয়ে কথার লড়াইয়ে মেতেছেন ক্রিকেট বিশ্লেষকরা।

উড়ছে ভারত, ধুঁকছে পাকিস্তান তারপরও হলফ করে বলার সুযোগ কে জিতবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে। সাম্প্রতিক ফর্ম, শক্তিমত্তা, সমীকরণ কতকিছুই না টিম ইন্ডিয়ার পক্ষে, কিন্তু বাবর-রিজওয়ানরা কী একেবারে ছেড়ে কথা বলবেন? বিশ্বকাপ রেসে থাকতে গুরুত্বপূর্ণ ম্যাচ ম্যান ইন গ্রিনের।

টিকিটের দাম আকাশচুম্বী তারপরও ওসবে তোয়াক্কা না করে নাসাউ ক্রিকেট গ্রাউন্ডের ৩০ হাজার আসন দখলে নেবে সমর্থকরা। তাই অন্যবারের মতো এবারও বাড়তি নিরাপত্তা জোরদার হচ্ছে। কোনোরকম অপ্রীতিকর ঘটনা চায় না আয়োজক যুক্তরাষ্ট্র। দেশটির সীমান্তেও তাই কঠোর হয়েছে নজরদারি। নিউইয়র্কের আনাচে কানাচে চলবে টহল।

নাসাউ কাউন্টি পুলিশের দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য এমন সব নিরাপত্তা ব্যবস্থা নেয়া। স্টেডিয়ামে প্রবেশের সড়ক তো বটেই পুরো ভেন্যু থাকবে ক্যামেরার আওতায়।

সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রায় নতুন রেকর্ড! জলবায়ু ঝুঁকির নতুন অধ্যায়

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে নেয়া হচ্ছে কঠোর নিরাপত্তা

আপডেট সময় ০৪:০০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪