সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ভারী বর্ষণে বিপর্যস্ত ভারত, বিভিন্ন রাজ্যে নিহত ২৫

ভারী বর্ষণে বিপর্যস্থ ভারত, বিভিন্ন রাজ্যে নিহত ২৫

ভারী বৃষ্টি, ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের ত্রিপুরা, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্রসহ বেশ কয়েকটি রাজ্য। বিভিন্ন রাজ্যে অন্তত ২৫ জনের প্রাণহানির খবর মিলেছে। নিখোঁজ রয়েছে আরও বেশ কয়েকজন। আশ্রয় হারিয়ে খোলা আকাশের নিচে হাজারো মানুষ। বন্যার পানির তোড়ে নিখোঁজ বেশ কয়েকজন।

কয়েকদিনের ভারী ও অতি ভারী বৃষ্টিতে নজিরবিহীন এক পরিস্থিতির মুখোমুখি ভারতের ত্রিপুরা। উত্তর-পূর্ব এই রাজ্যে ভয়াবহ বন্যায় বুধবার পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। সেখানকার ৮ জেলার আশ্রয়কেন্দ্রে গেছেন ৩৪ হাজারের বেশি মানুষ। ভেসে গেছে গবাদিপশু। বন্যায় শত শত ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দক্ষিণ ত্রিপুরা, গোমতী ও খোয়াই জেলায় ১২ বছরের এক কিশোরীসহ ১০ জন মারা গেছে। কর্মকর্তারা বলছেন, ত্রিপুরায় সবশেষ ৪৮ ঘণ্টায় ভূমিধস ও অবিরাম বর্ষণে ডুবে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে বুধ ও বৃহস্পতিবার বন্ধ রাখা হয়েছে সব স্কুল। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীসহ সরকারি বিভিন্ন সংস্থা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের উত্তরাঞ্চলে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আসাম, মেঘালয় ও ত্রিপুরায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

সপ্তাহজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, আসাম ও মেঘালয় এবং ভারতে অন্যান্য উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

ভারী বর্ষণে বিপর্যস্ত ভারত, বিভিন্ন রাজ্যে নিহত ২৫

আপডেট সময় ১২:২৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪