সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

৪৮১ ভালুক নিধনের অনুমোদন দিলো রোমানিয়া

ঠাণ্ডা আবহাওয়ার পার্বত্য দেশগুলোর বন্যপ্রাণীদের মধ্যে বাদামী ভালুক অন্যতম। ইউরোপের দেশ রোমানিয়ায় এই ভালুকদের সংখ্যা অনেক। আবাসস্থলের কাছে মানুষের বসতি এবং সেখান থেকে সহজ খাবারের আশায় প্রায়ই লোকালয়ে হানা দিচ্ছে বাদামী ভালুকরা। এবার এই ভালুকদের নিয়ন্ত্রণে নিষ্ঠুর সিদ্ধান্ত নিতে হলো রোমানিয়াকে। ৪৮১ টি বাদামী ভালুক হত্যার অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট।

রোমানিয়ায় সম্প্রতি জনগণের জান-মালের নিরাপত্তার প্রশ্নটি বাদামী ভালুকদের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। সম্প্রতি ভালুকের আক্রমণে এক পর্বতারোহীর নির্মম মৃত্যুর পর দেশটিতে তীব্র ক্ষোভের মুখে পড়ে সরকার। এরপর বাদামী ভালুক নিয়ন্ত্রণের এই কঠোর সিদ্ধান্ত জানাল তারা।

বিশ্বে রাশিয়ার পর সবচেয়ে বেশি বাদামী ভালুক রয়েছে রোমানিয়ায়। দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশটির পার্বত্য জঙ্গলগুলোতে ৮ হাজারের বেশি বাদামী ভালুক রয়েছে। চলতি বছরের শুরুর দিকে রোমানিয়ার পরিবেশ মন্ত্রণালয় এক প্রতিবেদনে জানিয়েছিল, বাদামী ভালুকের আক্রমণে গত ২০ বছর ২৬ জন প্রাণ হারিয়েছে এবং ২৭৪ জন আহত হয়েছে।

সম্প্রতি কার্পেথিয়ান পর্বতে ভালুকের আক্রমণে ১৯ বছর বয়সী এক পর্বতারোহী নিহতের ঘটনায় রোমানিয়ার রাজধানী বুখারেস্টে বিক্ষোভ হয়। এই বিক্ষোভের মুখে ভালুক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের ঘোষণা আসে সরকারের তরফ থেকে।

তবে ভালুকের সংখ্যা, তাদের আক্রমণে নিহতের পরিসংখ্যানসহ আবাসস্থলে মানববসতির যুক্তিগুলো সামনে এনে ভালুক নিধনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে প্রাণী সংরক্ষণবাদী ব্যক্তি ও সংস্থাগুলো।

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

৪৮১ ভালুক নিধনের অনুমোদন দিলো রোমানিয়া

আপডেট সময় ০৪:৫১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪