সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ভুটানে বাংলাদেশি পাটজাত পণ্যের প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন

ভুটানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থিম্পুতে বাংলাদেশি পাটজাত পণ্যের প্রদর্শনীকেন্দ্র স্থাপন করেছে। এর লক্ষ্য, দেশটিতে বাংলাদেশি পাটজাত পণ্য ছড়িয়ে দেওয়া।

মঙ্গলবার (২৫ জুন) থিম্পুর বাংলাদেশ দূতাবাস জানায়, থিম্পুতে একটি আড়ম্বরপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে পাটজাত পণ্যের প্রদর্শনী সেন্টার উদ্বোধন করেন ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিন তোবগে এবং বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

উদ্বোধন অনুষ্ঠানে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী, শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, বিদ্যুৎ ও প্রাকৃতিক সম্পদবিষয়ক মন্ত্রী, পররাষ্ট্র সচিব, প্রাকৃতিক সম্পদ বিষয়ক সচিবসহ ভুটান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ভুটান চেম্বার অব কমার্সের নেতাদের পাশাপাশি বিপুল সংখ্যক ভুটানি ব্যবসায়ী, আমদানিকারক এবং কারুশিল্প ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিন তোবগে বলেন, পরিবেশ রক্ষায় দু’দেশের যৌথ প্রচেষ্টার অংশ হিসেবে থিম্পুতে বাংলাদেশের পাটজাত পণ্যের প্রদর্শনীকেন্দ্র স্থাপিত হলো। এটি শুধু পরিবেশ রক্ষায় নয় দ্বিপাক্ষীয় বাণিজ্যেও ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশি পরিবেশ বান্ধব এবং বায়ো ডিগ্রেডেবল পাটজাত পণ্য ভুটানসহ সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে পৃথিবীর পরিবেশ রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার পূরণের পথে আমরা এগিয়ে যাচ্ছি। সে লক্ষ্যে প্রথমবারের মতো বিদেশে আমাদের পাটজাত পণ্যের প্রদর্শনীকেন্দ্র স্থাপনের মাধ্যমে ভুটান-বাংলাদেশ বন্ধুত্ব আরও সুদৃঢ় হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শিবনাথ রায়। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পরিবেশবান্ধব পাটজাত পণ্য বিশ্বে ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রীর আহ্বান বাস্তবায়ন করতে আমরা থিম্পুতে এ কেন্দ্র স্থাপন করেছি।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশি পাটজাত পণ্যের ওপর বিশেষ প্রেজেন্টেশন দেন দূতাবাসের কাউন্সেলর সুজন দেবনাথ। তিনি পাটজাত পণ্য ব্যবহারের মাধ্যমে পরিবেশ রক্ষা এবং এ শিল্পে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরেন।

উদ্বোধন শেষে ভুটানের নেতা-ব্যবসায়ীরা প্রদর্শনী কেন্দ্র এবং বাংলাদেশি পাটজাত পণ্য ঘুরে দেখেন। তারা বাংলাদেশের পাট থেকে উৎপন্ন বহুমুখী পণ্য যেমন-ব্যাগ, জুতা, কার্পেট, টিস্যুবক্স, কিচেন আইটেম, পোশাক, অফিস ফাইল, কনফারেন্স ফাইল এবং গৃহসজ্জার বিভিন্ন পণ্যসামগ্রী দেখে অভিভূত হন। অচিরেই ভুটানে বাংলাদেশি পাটজাত পণ্যের একটি স্থায়ী বাজার গড়ে উঠবে বলে তারা মত দেন।

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

ভুটানে বাংলাদেশি পাটজাত পণ্যের প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন

আপডেট সময় ০৩:২৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪