ভেস্তে গেলে শান্তি আলোচনা, চলে গেলেন ভান্স, ইরান যা বলছে

ইরানের সঙ্গে ২১ ঘণ্টার শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বিবিসির লাইভে আজ রোববার সকালে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারফোর্স-টুতে করে দেশে রওনা দেয়ার আগে ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ হয়েছে বলে জানান। পাকিস্তানের মধ্যস্ততায় ইসলামাবাদে বসেছিল ওই বৈঠক।

ভান্স দাবি করেন, ইরানিরা তাদের শর্তগুলো মেনে নিতে রাজি হবে এমন একটা পরিস্থিতির আশা করেছিলেন তারা। তিনি বলেন, ‘আমি মনে করি আমরা যথেষ্ট নমনীয় ছিলাম, আমরা যথেষ্ট আপোষকামী ছিলাম।’

এদিকে ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থবির হয়ে পড়ার পর বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছে ইরান।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাত্র এক অধিবেশনেই কোনো চুক্তিতে পৌঁছানো যাবে, এমন প্রত্যাশা কারও ছিল না। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি এ খবর জানিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, স্বভাবতই শুরু থেকেই আমাদের এমন প্রত্যাশা করা উচিত ছিল না যে মাত্র একটি অধিবেশনেই আমরা কোনো চুক্তিতে পৌঁছে যাব। কারো মনেই এ ধরনের কোনও প্রত্যাশা ছিল না।

ইরান যুক্তরাষ্ট্রের আলোচনার বিষয়বস্তু বা শর্তাবলী কেমন ছিলো, তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির  সংবাদামাধ্যম ফার্স নিউজ। ইরানি প্রতিনিধি দলের সূত্রের বরাত দিয়ে ফার্স জানিয়েছে—হরমুজ প্রণালি, পরমাণু প্রকল্পসহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের প্রতিনিধিদের মত পার্থক্যের কারণেই ব্যর্থ হয়েছে বৈঠক।

“হরমুজ প্রণালি, ইরানের শান্তিপূর্ণ প্রকল্পসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের উচ্চাকাঙ্ক্ষী শর্ত এ বৈঠকের ব্যর্থতার প্রধান কারন। যুদ্ধে তারা যা যা অর্জন করতে পারেনি, আলোচনার মাধ্যমে সেসব তারা দখল করতে চেয়েছিল”, ফার্স নিউজকে বলেছে ইরানি প্রতিনিধি দলের সূত্র।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

ভেস্তে গেলে শান্তি আলোচনা, চলে গেলেন ভান্স, ইরান যা বলছে

আপডেট সময় ০৩:০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬