সংবাদ শিরোনাম ::

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য মুকুল গ্রেফতার

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় নিহত হয় নাহিদুল ইসলাম। ওই ঘটনায় করা হত্যা মামলার অন্যতম আসামি সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল। আজ সন্ধ্যায় তাকে গ্রেফতার করে র‌্যাব-২ এর একটি দল।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের ভাতিজা আওয়ামী লীগের মনোনয়নে ২০১৪ প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচন এবং ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী হন তিনি।

বিপন্ন হাওরের রূপালী প্রাণ: রিং জালের গ্রাসে বিপন্ন দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য মুকুল গ্রেফতার

আপডেট সময় ০৩:১৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪