সংবাদ শিরোনাম ::
Logo বজ্রপাতে একদিনে সারাদেশে অন্তত ১২ জনের প্রাণহানি Logo রাঙ্গামাটিতে পুরুষ হাতির মৃত্যু, পাশে দাঁড়িয়ে শোকাতুর সঙ্গিনী Logo মাছ বেশি ভাজলে যে যে ক্ষতি হয় Logo ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ৫ বিভাগে কালবৈশাখীর সম্ভাবনা, ভারী বৃষ্টির আভাস Logo প্রকৃতি ও জীবন ক্লাব ঢাকা’র আয়োজনে মুকিত মজুমদার বাবুকে সংবর্ধনা Logo হোয়াইট হাউজের নৈশভোজে গুলি, তবে এতে ট্রাম্প ‘সম্মানিত’ বোধ করছেন!   Logo রংপুর বিভাগে বৃষ্টি, শীঘ্রই দেশের ৭০-৮০ শতাংশ এলাকায় মিলতে পারে একই স্বস্তি Logo উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo কাপ্তাইয়ে আহত লজ্জাবতী উদ্ধার করে চিকিৎসার পর অবমুক্ত Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ভাওয়াল জাতীয় উদ্যানে গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্যের ভাগাড়!

মধ্যপ্রাচ্যে ঝড় বায়রন, ফিলিস্তিনি শরণার্থী শিবিরে বন্যা, প্রবল বৃষ্টি সৌদি আরবেও

শক্তিশালী ঝড় বায়রনের প্রভাবে প্রবল বৃষ্টিতে গাজায় মারাত্মক বন্যা দেখা দিয়েছে। ইতোমধ্যে শরণার্থী শিবিরগুলো প্লাবিত হয়েছে, ভেসে গেছে অনেক তাবু, বন্যায় ফিলিস্তিনি এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। শীতের মধ্যে এমন বৃষ্টি বন্যায় শরণার্থী ফিলিস্তিনিদের জীবনে নতুন বিপদ নেমে এসেছে।

গাজার সিভিল ডিফেন্স বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে যে দক্ষিণের রাফাহতে কয়েক ডজন তাঁবু সম্পূর্ণরূপে ডুবে যাওয়ার পর তারা লোকজনকে সরিয়ে নিয়েছে।

এদিকে সৌদি আরবের অধিকাংশ এলাকায় ঝড়ো হাওয়াসহ মাঝারি ও ভারী বর্ষণ হয়েছে। শিগগিরই যদি আবহওয়া পরিস্থিতির উন্নতি না ঘটে, সেক্ষেত্রে অনেক এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর (এনসিএম)।

এক প্রতিবেদনে আমিরাতি সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, সৌদির মক্কা, মদিনায়, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। এছাড়া মৃদু থেকে মাঝারি বর্ষণ চলছে হাইল, তাবুক, আল জৌফ এবং দক্ষিণপশ্চিমাঞ্চলীয় অঞ্চলে। অনেক অঞ্চলে মাঝারি বর্ষণের সঙ্গে চলছে ব্যাপক কুয়াশা।

মরু আবহাওয়ার দেশ সৌদিতে ঝড়-বৃষ্টি বেশ বিরল। গত দু’তিন বছরে অবশ্য বেশ কয়েকবার ঝড় ও ভারী বর্ষণ হয়েছে দেশটিতে। এসব জলবায়ু পরিবর্তনের স্পষ্ট প্রভাব বলছেন বিশেষজ্ঞরা।

আপলোডকারীর তথ্য

Shuvo

বজ্রপাতে একদিনে সারাদেশে অন্তত ১২ জনের প্রাণহানি

মধ্যপ্রাচ্যে ঝড় বায়রন, ফিলিস্তিনি শরণার্থী শিবিরে বন্যা, প্রবল বৃষ্টি সৌদি আরবেও

আপডেট সময় ০৫:২১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫