এবার ইতালিতেও ‘বরিস’, মধ্য ইউরোপে বন্যা পরিস্থিতির অবনতি

মধ্য ইউরোপে ঝড় বরিস-এর কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ঝড়টির প্রভাব এবার দেখা যাচ্ছে ইতালিতে। দেশটির বেশিরভাগ অংশে ভারী বৃষ্টি, প্রবল বাতাস ও বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

চলতি সপ্তাহে পোল্যান্ড, চেক রিপাবলিক, রোমানিয়া এবং অস্ট্রিয়ার কিছু অংশে বন্যার প্রেক্ষাপটে ওই সতর্কতা জারি হয়েছে। ওইসব এলাকায় অন্তত ২১ জনের প্রাণ গেছে।

বন্যায় ভয়াবহ পরিস্থিতি পোল্যান্ডের নেস শহরে। নদীর পানি উপচে শহরের আবাসিক এলাকাগুলো তলিয়ে গেছে। সেখানে মানুষজনের জানমাল রক্ষায় এগিয়ে এসেছেন স্বেচ্ছাসেবীরা।

ইউরোপের আরেক দেশ চেক প্রজাতন্ত্রের নদীগুলো টইটুম্বুর। দানিয়ুব নদীর পানি উপচে পড়ছে স্লোভাকিয়া এবং হাঙ্গেরির বেশ কিছু শহরে। অস্ট্রিয়া এবং রোমানিয়ার কিছু এলাকাও ভয়াবহভাবে আক্রান্ত।

বন্যায় উদ্ভুত পরিস্থিতিতে এরই মধ্যে ‘বিপর্যস্ত অবস্থা’ জারি করেছে পোলিশ সরকার। সেইসঙ্গে আক্রান্তদের সহায়তায় ২৬ কোটি ইউরোর তহবিলও ঘোষণা করা হয়েছে। বন্যা কবলিত চেক প্রজাতন্ত্র ও পোল্যান্ডের হাজার হাজার বাসিন্দা এখনো বিদ্যুৎবিহীন। নেই সুপেয় পানি।

বিবিস বলছে, পোল্যান্ডের পুলিশ নিশ্চিত করেছে, কমপক্ষে ছয়জন মারা গেছেন। দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এক মাসব্যাপী প্রাকৃতিক দুর্যোগের অবস্থা ঘোষণা করেছেন। চেক-পোলিশ সীমান্তের অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যেখানে চেক প্রজাতন্ত্রেও ১৫ হাজার মানুষকে  সরিয়ে নেওয়া হয়েছে।

স্লোভাকিয়া এবং হাঙ্গেরির দানিউব নদীতে পানির স্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। স্লোভাকিয়া এবং হাঙ্গেরির রাজধানীও সম্ভাব্য বন্যার জন্য প্রস্তুতি নিচ্ছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

এবার ইতালিতেও ‘বরিস’, মধ্য ইউরোপে বন্যা পরিস্থিতির অবনতি

আপডেট সময় ১২:৫১:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪