মন্দিরা চক্রবর্তী বিদেশে পূজার আনন্দ উপভোগ করছেন

বর্তমানে আমেরিকা প্রবাসী বাঙালিদের সাথে পূজার আনন্দ উপভোগ করছেন ঢালিউড সুন্দরী নায়িকা মন্দিরা চক্রবর্তী। তার সাথে নেই বাবা-মা। তাই কিছুটা মন খারাপ তার।

অভিনেত্রী বলেন, নিজের দেশে পূজায় যে আনন্দ করতাম, যুক্তরাষ্ট্রে সেভাবে করতে পারছি না। তাছাড়া দেশে বাবা-মায়ের সঙ্গে পূজার আনন্দ উপভোগ করা অন্যরকম একটা ব্যাপার থাকে, যেটা এখানে নেই।

জানা গেছে, প্রথমবারের মতো প্রবাসী বাঙালিরা টাইমস স্কয়ারে পূজার আয়োজন করেন। সেখানে অতিথি হিসেবে হাজির হন মন্দিরা। তবে দেশ থেকে দূরে থেকেও পূজার আনন্দ দারুণ উপভোগ করেছেন তিনি।

এ প্রসঙ্গে মন্দিরা বলেন, হাজার হাজার বাঙালির উপস্থিতিতে টাইমস স্কয়ারে এত চমৎকার আয়োজনে পূজা উদযাপিত হচ্ছে, খুব ভালো লাগছে, অনেক উপভোগ করেছি। সাম্প্রতিক সময়ে মন্দিরার ফেসবুকে চোখ রাখলেই তার আঁচ পাওয়া যায়।

প্রসঙ্গত, গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন মন্দিরা। এই নায়িকার ভাষ্য, সিনেমার কাজেই আমেরিকা গেছেন তিনি। দুটো সিনেমার শুটিং চলছে। ডিসেম্বরেই দেশে শুরু হবে আরেকটি সিনেমার শুটিং।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

মন্দিরা চক্রবর্তী বিদেশে পূজার আনন্দ উপভোগ করছেন

আপডেট সময় ১০:০০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪