সংবাদ শিরোনাম ::
Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন Logo বিডব্লিউওটির দাবি: দেশে সক্রিয় তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টিবলয় ‘ঝংকার’   Logo বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Logo ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আবার যুদ্ধ শুরুর শঙ্কা Logo কুকুরকে কুমিরের মুখে ফেলে দেয়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর Logo বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ Logo জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
ডিএসসিসি নতুন প্রশাসক আবদুস সালাম জানালেন

মশা নিধন, বনায়ন ও পরিচ্ছন্ন সিটি করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন

মশা নিধন, বনায়ন ও পরিচ্ছন্ন সিটি করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নতুন প্রশাসক আবদুস সালাম।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ৬টি সিটি কর্পোরেশনের প্রশাসকরা দেখা করতে গেলে তিনি এই নির্দেশনা দেন। বৈঠক শেষে ডিএসসিসির নতুন প্রশাসক আবদুস সালাম বিষয়টি সাংবাদিকদের জানান।

ডিএসসিসির নতুন প্রশাসক বলেন, আজকে আমাদের মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। মন্ত্রীর কাছ থেকে আজকে আমরা দায়িত্ব বুঝে নিয়েছি। বুঝে নেওয়ার পরে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সঙ্গে আমাদের কথা হয়েছে এবং প্রধানমন্ত্রী আমাদেরকে বলে কিছু নির্দেশনা দিয়েছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো জানিয়ে তিনি বলেন, জনগণের যেসব অধিকার বঞ্চিত আছে, সেগুলো যত দ্রুত তাদের কাছে পৌঁছে দেওয়া, মশা নিধন করা, ক্লিনিং সিটি সমস্যা এবং নাগরিক যে সমস্যা আছে সেই সমস্যাগুলো তিনি তুলে ধরেছেন। আমাদেরকে বলেছেন, যত দ্রুত সম্ভব এগুলোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।

তিনি আরো বলেন, এখন রমজান মাস চলছে। সামনে ঈদ। এই সময় যাতে আবার জনগণের ভোগান্তিও না হয়, সে বিষয়টিও আমাদেরকে খেয়াল রাখতে হবে। কাজেই সবকিছু চিন্তাভাবনা করেই যখন সিদ্ধান্ত নেওয়ার আমরা সেটাকে কার্যকর করার জন্য চেষ্টা করব।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ

ডিএসসিসি নতুন প্রশাসক আবদুস সালাম জানালেন

মশা নিধন, বনায়ন ও পরিচ্ছন্ন সিটি করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন

আপডেট সময় ০৪:০০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬