সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

মাঘের শুরুতে বাড়তে পারে শীত, তবে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই   

পৌষ মাস শেষ হচ্ছে, একদিন পরেই মাঘ মাস শুরু। এই সময়ে দেশের সবচেয়ে উত্তরের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করলেও রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে কম শীত অনুভূত হচ্ছে। তবে মাঘ মাসের প্রথম দিনে আবারও তাপমাত্রা নেমে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান। সোমবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমকে তিনি এই তথ্য জানান।

এই আবহাওয়াবিদ জানান, বুধবার মাঘ মাসের প্রথম দিনে আবারও তাপমাত্রা কমবে। কিন্তু এই দফায় তীব্র শৈত্যপ্রবাহের তেমন সম্ভাবনা নেই।

হাফিজুর রহমান বলেন, ‘দিনের সর্বোচ্চ তাপমাত্রা সোমবার রেকর্ড করা হয়েছিল ফেনীতে ৩১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তা ২৯ দশমিক ১ ডিগ্রি। শীতের দিন অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা আসলে কিছুটা বেশিই বলা যায়। এছাড়া এখন দেশের বিভিন্ন স্থানে আকাশে মেঘ রয়েছে। মেঘ কেটে গেলেই বাড়বে শীত। তাই শীতের তীব্রতা বাড়ারও সম্ভাবনা রয়ে গেছে।’

আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

মাঘের শুরুতে বাড়তে পারে শীত, তবে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই   

আপডেট সময় ১২:২১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫