সংবাদ শিরোনাম ::
Logo জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন Logo বিডব্লিউওটির দাবি: দেশে সক্রিয় তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টিবলয় ‘ঝংকার’   Logo বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Logo ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আবার যুদ্ধ শুরুর শঙ্কা Logo কুকুরকে কুমিরের মুখে ফেলে দেয়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর Logo বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ

মাঙ্কি পক্সের বিপজ্জনক ধরন ভারতে শনাক্ত হয়েছে

প্রতিবেশী দেশ ভারতে এমপক্স বা মাঙ্কি পক্সের নতুন বিপজ্জনক ধরন ক্লেড ১বি শনাক্ত হয়েছে । কেরালা রাজ্যের এক রোগীর দেহে এই সংক্রমণ ধরা পড়েছে। ক্লেড ১বি ধরনে ভারতে এটিই প্রথম সংক্রমণ ও শনাক্ত হওয়ার ঘটনা। দক্ষিণ এশিয়াতেও নতুন ধরনের এই এমপক্স সংক্রমণ এটিই প্রথম।

বিবিসি জানিয়েছে, আক্রান্ত ৩৮ বছর বয়সি এই ব্যক্তি সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ভারতে ফিরেছিলেন। ফেরার পর থেকেই তার নানা উপসর্গ দেখা দিয়েছিল। ফেরার পর থেকে জ্বরে ভুগছিলেন ওই রোগী। ত্বকে র‌্যাশ বেরিয়েছিল চিকেনপক্সের মতো। চিকিৎসকের কাছে যাওয়ার পর নমুনা পরীক্ষায় এমপক্স সংক্রমণ ধরা পড়ে।

গত আগস্টে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে এমপক্সের সংক্রমণ ছড়িয়ে পড়ে। এর প্রাদুর্ভাব বাড়তে থাকায় বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে ডব্লিউএইচও। চলতি বছর এখন পর্যন্ত কঙ্গোতে এমপক্সে ৬২৯ জনের মৃত্যু এবং ১৮ হাজারের বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে।

এরপর গত মাসেই এমপক্সের নতুন ধরণ ক্লেড ১বি প্রসঙ্গে আবারও উদ্বেগ প্রকাশ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এবার ভারতেও শনাক্ত হল নতুন এই ধরন।

আপলোডকারীর তথ্য

জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা

মাঙ্কি পক্সের বিপজ্জনক ধরন ভারতে শনাক্ত হয়েছে

আপডেট সময় ১২:০৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪