মাছের আড়ৎ থেকে বক, কালিম পাখি উদ্ধার

মাছের আড়ৎ থেকে বক, কালিম পাখি উদ্ধার

আশুলিয়ার একটি মাছের আড়তে অভিযান চালিয়ে বক ও কালিম পাখি উদ্ধার করেছে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (ডব্লিউসিসিইউ)।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নার্গিস সুলতানা লিজা এক ফেসবুক পোস্টে এই তথ্য প্রকাশ করেছেন।

তিনি ফেসবুক পোস্টে লিখেছেন: “গোপন তথ্যের ভিত্তিতে বাইপাইল, আশুলিয়া, সাভারের একটি মাছের আড়ৎ এ অভিযান পরিচালনা করে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, ঢাকা কর্তৃক ০৩ টি শিকারী বক এবং ০১ টি কালিম পাখি জব্দ করে।”

জব্দ করা পাখিগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে বলেও জানিয়েছেন বন বিভাগের এই পরিদর্শক।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

মাছের আড়ৎ থেকে বক, কালিম পাখি উদ্ধার

আপডেট সময় ০৫:৫৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫