ফ্রিজের পানি ভুলে যান, মাটির পাত্রে পানি পান করুন

ফ্রিজের ঠান্ডা পানি কি স্বাস্থ্যসম্মত? আধুনিক জীবনে আমরা সবাই ফ্রিজের ঠান্ডা পানি পান করতে অভ্যস্ত। কিন্তু এই পানি স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, সে সম্পর্কে আমরা কতটা সচেতন,  বিশেষজ্ঞরা বলছেন, ফ্রিজের ঠান্ডা পানি দীর্ঘমেয়াদে আমাদের শরীরে নানা ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। কিন্তু এক সময় গরমে পানি পানের জন্য মাটির কলসি বা মটকার প্রচলন ছিল। মাটির পাত্রের ঠান্ডা পানিতে পুষ্টিগুণ বজায় থাকে। শরীরকে সহজেই শীতল করে।

মাটির পাত্রে পানি পানের সুবিধা:

  • প্রাকৃতিকভাবে ঠান্ডা: মাটির পাত্রের ছিদ্রপথে পানি বাষ্পীভূত হওয়ায় পানি স্বাভাবিকভাবেই ঠান্ডা হয়। ফলে ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা পানির কারণে সৃষ্ট সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
  • শরীরকে শীতল করে: গরমের দিনে মাটির পাত্রে রাখা ঠান্ডা পানি শরীরকে দ্রুত শীতল করে এবং সানস্ট্রোকের ঝুঁকি কমায়। মাটির পাত্রে রাখা পানি পান করলে শরীরের গরম অনেকটাই কমে গিয়ে শরীর ঠান্ডা হয়।
  • স্বাদ ও সতেজতা: এ পাত্রে রাখা পানির স্বাদ অনেক বেশি ভালো এবং সতেজ। মাটির খনিজগুণ পানিতে মিশে পানিকে আরও স্বাস্থ্যকর করে তোলে।
  • মেটাবলিজম উন্নত: মাটির পাত্রে থাকা বিশেষ ধরনের ইলেকট্রন আমাদের শরীরের মেটাবলিজমকে উন্নত করতে সাহায্য করে।
  • টক্সিন দূর করে: মাটির পাত্রে রাখা পানি শরীরের টক্সিন দূর করে এবং অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। লোহা, স্টিল কিংবা প্লাস্টিক জাতীয় পাত্রে পানি রাখলে সেখান থেকে নানা ধরনের দূষিত পদার্থ ঢুকতে পারে শরীরে। তবে মাটির পাত্রে পানি রাখলে সেটি সম্ভব নয়। শরীরের অ্যাসিড দূর করতেও কাজ করে এটি।
  • গ্যাস্ট্রিকের সমস্যা কমায়: যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা নিয়মিত মাটির পাত্রে রাখা পানি পান করতে পারেন। এটি বেশ ভালো কাজ করে। যারা একটু বয়স্ক, তারা পানি পানের ক্ষেত্রে মাটির পাত্র ব্যবহার করলে উপকার পাবেন।
  • খনিজ পদার্থ সরবরাহ করে: মাটির পাত্রে রাখা পানিতে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ মেশে, যা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ফলে দেহে প্রয়োজনীয় খনিজ উপাদানগুলোর অভাব হয় না। ভালো থাকে বিপাক প্রক্রিয়াও।

ফিরে যাই প্রাকৃতিক পানি পানের দিকে। আধুনিক জীবনের ব্যস্ততা ও সুবিধার মধ্যে হারিয়ে যাওয়া এই প্রাচীন পদ্ধতি আবার ফিরিয়ে আনার সময় এসেছে। মাটির পাত্রে রাখা পানি পান করে আমরা নিজেদের ও পরিবারের স্বাস্থ্যের যত্ন নিতে পারি।

জনপ্রিয় সংবাদ

তামিমকে নির্বাচিত সভাপতি হিসেবে দেখতে চান সাকিব আল হাসান

ফ্রিজের পানি ভুলে যান, মাটির পাত্রে পানি পান করুন

আপডেট সময় ০৪:৪৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪