সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

মানিকগঞ্জের দুর্গম চর কলিকাপুরে প্রকৃতি ও জীবনের স্বাস্থ্যসেবা, শীতবস্ত্র বিতরণ

মানিকগঞ্জের দৌলতপুরের দুর্গম চর কলিকাপুরে অসহায় দুঃস্থদের শীতবস্ত্র ও বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। হাতের নাগালে স্বাস্থ্যসেবা ও ঔষধ পেয়ে আনন্দিত সুবিধাবঞ্চিতরা। প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান সুধিজনদের।

দিনপঞ্জিতে অগ্রহায়ণের মধ্যভাগ হলেও দেশজুড়ে শীত নেমেছে আরও অন্তত সপ্তাহ দেড়েক আগেই। শিশির মোড়ানো সকালে যখন সূর্য উঁকি দিচ্ছে, তখন কর্মব্যস্ত মানিকগঞ্জের জাফরগঞ্জ ঘাট। নৌকায় বোঝাই করা হচ্ছে, জরুরি ওষুধ ও উষ্ণতা। বিচিত্র জনপদ ও জীবনযুদ্ধের চিত্র পেরিয়ে যমুনার বুকে দীর্ঘ নৌযাত্রা। গন্তব্য দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের দুর্গম চর কলিকাপুর।

মানচিত্র ধরে মানিকগঞ্জ রাজধানীর যতোটা কাছে আর সহজগম্য, দৌলতপুরের চর কলিকাপুর ততোটাই দুর্গম। হাল আমলের অধিকাংশ সুবিধাবঞ্চিত এই জনপদের প্রধান বাহন সনাতন ঘোড়ার গাড়ি। বিস্তীর্ণ মেঠোপথ আর নির্মল দৃশ্যপট যতোটা আকর্ষণীয়, এখনকার জীবন-জীবিকা ততোটাই রুক্ষ।

ঋতুচক্রের পালাবদলে জেঁকে বসা শীতে প্রান্তিক মানুষের শীতবস্ত্র ও স্বাস্থ্যসেবা অনেকটাই অধরা। এমন পরিস্থিতিতে প্রান্তিক এই জনপদে স্বস্তি ও উষ্ণতার বার্তা নিয়ে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র।

দুর্মূল্যের বাজারে বিনামূল্য স্বাস্থ্যসেবা ও কম্বল পেয়ে স্বস্তি জানিয়েছেন সুবিধাবঞ্চিতরা।

শুধু সাময়িক সহায়তা কিংবা সেবাই নয়, দুর্গম চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও উদ্যোগের তাগিদ সুধিজনদের।

প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘চরাঞ্চলের দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর এই মহতী কাজটি করতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি যে মানুষের সেবায় আরও অন্যান্য প্রতিষ্ঠান, সংস্থাও যেন আন্তরিকতার হাত বাড়িয়ে দেয়।’

প্রান্তিক জনপদের জীবনমান উন্নয়ন ছাড়া দেশের টেকসই অগ্রযাত্রা নিশ্চিত অসম্ভব বলছেন বিশেষজ্ঞরা।

মূল প্রতিবেদন: মোশাহিদ রনি

ভিডিওচিত্রে: আব্দুল করিম

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

মানিকগঞ্জের দুর্গম চর কলিকাপুরে প্রকৃতি ও জীবনের স্বাস্থ্যসেবা, শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় ০৭:০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫