সংবাদ শিরোনাম ::
Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন Logo বিডব্লিউওটির দাবি: দেশে সক্রিয় তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টিবলয় ‘ঝংকার’   Logo বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Logo ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আবার যুদ্ধ শুরুর শঙ্কা Logo কুকুরকে কুমিরের মুখে ফেলে দেয়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর Logo বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ Logo জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

মানিকগঞ্জে অভিযান চালিয়ে ২৮টি টিয়া উদ্ধার, এক শিকারি আটক  

গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে মানিকঞ্জের ঘিওর উপজেলার ছনকা বাজার থেকে ২৮ টি টিয়া উদ্ধার করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (ডব্লিউসিসিইউ)। বন্যপাখি শিকারের দায়ে এসময় একজনকে আটক করা হয়।

নিজেদের ফেসবুক পেইজে দেয়া পোস্টে ডব্লিউসিসিইউ জানিয়েছে: ২৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার ছনকা বাজারে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অভিযানে ২৮টি টিয়া পাখিসহ এক পাখি শিকারিকে আটক করা হয়।

উদ্ধারকৃত পাখিগুলোর মধ্যে ছিল: ২৬টি বন্য টিয়া এবং ২টি শিকারি টিয়া (শিকারে সহায়ক হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত)। সেসময় পাখি ধরার ফাঁদসহ অন্যান্য সরঞ্জামও জব্দ করা হয় । উদ্ধার করা সবগুলো পাখি সাভারের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুসারে ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বন্যপ্রাণী শিকার, চোরাকারবারের যেকোনো তথ্য পেলেই এধরনের অভিযান চলবে বলে জানিয়েছে ডব্লিউসিসিইউ।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ

মানিকগঞ্জে অভিযান চালিয়ে ২৮টি টিয়া উদ্ধার, এক শিকারি আটক  

আপডেট সময় ০৭:০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫