মানুষের মায়ায় রক্ষা পেল বিরল বাজপাখির ছানা  

১৩ ডিসেম্বর আনুমানিক রাত ৮:৩০ মিনিটে আউটার বাইপাস রোড,সোনাডাঙ্গা,  খুলনায় অবস্থিত এন এইচ টাওয়ার বিল্ডিং এর বাউন্ডারি এলাকায় বিল্ডিং তত্ত্বাবধায়ক এফ এম আব্দুল গফফার পরিদর্শনের সময় একটি পাখির ছানাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পাখিটি উদ্ধার করে তিনি নিজস্ব প্রচেষ্টায় সেবা-যত্ন অব্যাহত রাখেন। পরে আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায়  সাউথ জোন  প্রাইভেট হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর চয়ন মন্ডলের পরামর্শে হাসপাতালে কর্মরত বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য সিনিয়র ওয়ারেন্ট অফিসার আসাদ এর উপস্থিতিতে  বাংলাদেশ বন  অধিদপ্তর বয়রা শাখার হাতে ছানাটিকে হস্তান্তর করা হয়।

জানা গেছে ছানাটি একটি দুর্লভ প্রকৃতির বাজপাখির ছানা। বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তারা বলেন, আজ বন্যপ্রাণীর প্রতি আমজনতার এই যে ভালোবাসা এবং সচেতনতা এটা সত্যিই প্রশংসার দাবি রাখে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

মানুষের মায়ায় রক্ষা পেল বিরল বাজপাখির ছানা  

আপডেট সময় ০৬:৩১:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫