সংবাদ শিরোনাম ::

মার্কিন নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৬ প্রার্থী

মার্কিন নির্বাচনে এবার বাংলাদেশি বংশোদ্ভূত ৬ প্রার্থী

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে এবারও লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভুত ছয় প্রার্থী। আগে থেকেই যেসব নির্বাচিত প্রতিনিধি রয়েছেন, স্টেটের বিভিন্ন আইন সভায় তারাই আবার দাঁড়িয়েছেন। এবার নতুন কোনো প্রার্থীর খবর পাওয়া যায়নি।

টানা চতুর্থ মেয়াদে সিনেটর হওয়ার দৌঁড়ে আছেন জর্জিয়ার ডিস্ট্রিক্ট-৫ থেকে কিশোরগঞ্জের সন্তান শেখ এম রহমান। একই স্টেটের ডিস্ট্রিক্ট-৭ থেকে পুনরায় লড়ছেন নোয়াখালীর সন্তান নাবিলা ইসলাম। কানেক্টিকাট ডিস্ট্রিক্ট-৪ থেকে সিনেটর হওয়ার লড়াইয়ে আছেন চাঁদপুরের মাসুদুর রহমান। ভার্জিনিয়ায় সিনেট ডিস্ট্রিক্ট-৩৭ থেকে ভোটযুদ্ধে রয়েছেন নোয়াখালীর সন্তান সাদ্দাম সেলিম। তারা সবাই ডেমোক্র্যাট প্রার্থী।

অন্যদিকে, নিউ হ্যাম্পশায়ারের রকিংহ্যাম ডিস্ট্রিক্ট ২০ থেকে স্টেট হাউস অব রিপ্রেজেনটেটিভ পদে পুনরায় নির্বাচনে লড়ছেন আবুল বাশার খান, যিনি একজন রিপাবলিকান প্রার্থী।

নিউজার্সির প্লেইন্স বরো টাউনশিপ থেকে কাউন্সিলম্যান হিসেবে পুনরায় নির্বাচনে অংশ নিচ্ছেন ড. নুরুন নবী। তিনি ২০০৭ সাল থেকে এই পদে রয়েছেন এবং এবার নির্বাচিত হলে এটি হবে তার পঞ্চম মেয়াদ। তিনি ডেমোক্র্যাট প্রার্থী এবং বর্তমানে কালচারাল ও হেরিটেজবিষয়ক দায়িত্বে রয়েছেন।

এ ছাড়া পেনসিলভেনিয়া, মিশিগান ও নিউজার্সির মতো বিভিন্ন স্টেটে অনেক বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান রয়েছেন কাউন্টি ও অন্যান্য পর্যায়ে।

বিপন্ন হাওরের রূপালী প্রাণ: রিং জালের গ্রাসে বিপন্ন দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মার্কিন নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৬ প্রার্থী

আপডেট সময় ০৫:০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪