সংবাদ শিরোনাম ::

মার্কিন বিমানসেনাকে উদ্ধারের দাবি, ইরান বলছে লাভের চেয়ে ক্ষতি বেশি যুক্তরাষ্ট্রের

ইরানে আটকে পড়া বিমানবাহিনীর সদস্যদের উদ্ধারে যুক্তরাষ্ট্রের অভিযান চলাকালে একাধিক মার্কিন বিমান ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে তেহরান। রোববার এক বিবৃতিতে খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদরদপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, “এক যৌথ অভিযানে (এরোস্পেস, স্থল বাহিনী, পপুলার ইউনিটস, বাসিজ ও পুলিশ বাহিনী) শত্রু বিমান ধ্বংস করা হয়েছে।”

ইস্পাহানের দক্ষিণে ধ্বংস হওয়া বিমানগুলোর মধ্যে একটি সি-১৩০ সামরিক পরিবহন বিমানের পাশাপাশি দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারও আছে বলে জানিয়েছেন ইরানি সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র।

মুখপাত্র বলেছেন, তাদের অভিযানের ফলে একাধিক ‘শত্রু বিমান’ ধ্বংস হয়েছে। ১৯৮০ সালের এপ্রিলের ব্যর্থ ‘অপারেশন ঈগল ক্ল’ অভিযানের সঙ্গে সাদৃশ্য টেনে এবারের উদ্ধার অভিযানেও যুক্তরাষ্ট্রের ‘অপমানজনক পরাজয়’ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তবে যুক্তরাষ্ট্রের দাবি, ইরানে বিধ্বস্ত এফ-১৫ এর দুই ক্রুকে উদ্ধারে সফল অপারেশন চালিয়েছে তাদের স্পেশাল ফোর্স। অভিযানে দু’টি উড়োজাহাজ আটকে পড়লে সেগুলো ইরানের হাতে পড়ার শঙ্কায় স্পেশাল ফোর্সের সেনারা সেগুলো নিজেরাই ধ্বংস করেছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

মাঝারি রূপ নিচ্ছে তাপপ্রবাহ,তাপমাত্রা হতে পারে ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস

মার্কিন বিমানসেনাকে উদ্ধারের দাবি, ইরান বলছে লাভের চেয়ে ক্ষতি বেশি যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ০৬:১৪:৫১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬