মাহিয়া মাহি কার ভয়ে সাড়া দিচ্ছেন না?

মাহিয়া মাহি কার ভয়ে সাড়া দিচ্ছেন না? ছবিঃ সংগৃহীত

অভিনেত্রী মাহিয়া মাহি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির পক্ষ থেকে মনোনয়নও তুলেছিলেন তিনি। আওয়ামী লীগের বিভিন্ন প্রচারণাতেও ছিল এই অভিনেত্রীর উপস্থিতি। তার প্রাক্তন স্বামীও ছিলেন ওই দলের একজন প্রতিষ্ঠিত কর্মী।

তবে সরকার পতনের পর বিপাকে পড়েছেন অভিনেত্রী। ভয় পাচ্ছেন মামলার। সেই আতঙ্কে দিন কাটছে তার। ৫ আগস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যতীত কোথাও দেখা মিলছে না মাহির। মোবাইল নম্বর কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া দিচ্ছেন না। শুটিং ফ্লোরেও দেখা মিলছে না।

অভিনেত্রীর ঘনিষ্ঠজনেরা বলছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। দলটির হয়ে প্রচার-প্রচারণায় সরব থাকায় বর্তমান পরিস্থিতি বিবেচনায় কিছুটা আতঙ্কেও রয়েছেন এই অভিনেত্রী।
বর্তমান সময়ে চলচ্চিত্রাঙ্গনের কয়েকজন তারকার নামে মামলা হওয়ায় এই আতঙ্কের সৃষ্টি হয়েছে তার মনেও।
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

মাহিয়া মাহি কার ভয়ে সাড়া দিচ্ছেন না?

আপডেট সময় ০৭:১১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪