সংবাদ শিরোনাম ::
Logo কাপ্তাইয়ে আহত লজ্জাবতী উদ্ধার করে চিকিৎসার পর অবমুক্ত Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ভাওয়াল জাতীয় উদ্যানে গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্যের ভাগাড়! Logo প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ইটভাটার ধোঁয়ায় প্রায় দুইশো বিঘা জমির ধান নষ্ট Logo প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত Logo তাপপ্রবাহ চলবে আরও ২-৩ দিন, এরপরেই স্বস্তির বৃষ্টির আভাস Logo রাজশাহীতে মাঝারি তাপপ্রবাহ, দেশজুড়ে ২৭ জেলায় প্রায় একই অবস্থা Logo প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ড. সাইমুম পারভেজ Logo সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাজশাহীতে, ২৪ জেলায় তাপপ্রবাহ Logo ধরিত্রী দিবসে বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাব এবং জেআইএসসি’র সবুজ আয়োজন

মা হারা হাতি শাবকটির দায়িত্ব নিয়েছে ডুলাহাজরা সাফারি পার্ক

মা হারা ৩ দিন বয়সের হাতি শাবকটি এখন ডুলাহাজারা সাফারি পার্কে। কর্তৃপক্ষ জানিয়েছে, পার্কের বন্যপ্রাণী হাসপাতালে মাতৃস্নেহে লালিতপালিত হচ্ছে হাতি শাবকটি। মায়ের দুধ না মিললেও আপাতত হাতি শাবকটিকে খাওয়ানো হচ্ছে ল্যাকটোজেন-১। শীত নিবারণের জন্য গায়ে কম্বল জড়িয়ে রাখা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) কক্সবাজারের টেকনাফের হোয়াইখং রেঞ্জের হোয়াইখং বনবিটের হরিণখোলা বুড়াবনিয়া নামক বনাঞ্চলে একটি গর্ভবতী হাতি শাবকটি প্রসব করে। এরপর প্রসবকালীন জটিলতায় মা হাতিটি মারা যায়। তবে প্রসবকৃত হাতি শাবকটি সুস্থ ছিল। পরে স্থানীয় লোকজন মাতৃহীন হাতি শাবকটি দেখে সংশ্লিষ্ট বনকর্মীদের খবর দেয়। বনকর্মীরা খবর পেয়ে দ্রুত নবজাতক হাতি শাবকটি উদ্ধার করে বনবিট অফিসে নিয়ে আসে এবং মৃত হাতিটি মাটিতে পুতে ফেলেন।

পরে মাত্র ১ দিন বয়সী হাতি শাবকটি লালন পালন নিয়ে বেকায়দায় পড়েন বনকর্মীরা। বিষয়টি বনবিভাগের উর্ধতন বনকর্মকর্তার নজরে আনা হলে তাদের নির্দেশনা মোতাবেক হাতি শাবকটি লালন-পালন ও চিকিৎসার জন্য ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়। রোববার রাত সাড়ে ১১ টার দিকে শাবকটিকে বন্যপ্রাণী হাসপাতালে পরিচর্যার জন্য নেয়া হয়।

পার্কের হাতি মাহুত সুশীল চাকমা নিয়মিত হাতিশাবকটির পরিচর্যায় নিয়োজিত রয়েছেন। শাবকটির সার্বিক অবস্থা দেখভাল করছেন পার্কের বন্য প্রাণী চিকিৎসক (ভেটেরিনারি সার্জন) হাতেম সাজ্জাদ মো. জুলকার নাইন।

ডুলাহাজারা সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মাজহারুল ইসলাম জানিয়েছেন, হাতি শাবকটি পুরুষ লিঙ্গের। শাবকটিকে নিয়মিত লেকটোজেন-১ পানির সঙ্গে মিশিয়ে খাওয়ানো হচ্ছে। এছাড়া শীত নিবারণের জন্য সার্বক্ষণিক গায়ে কম্বল জড়িয়ে রাখা হয়েছে। শাবকটি সুস্থ রয়েছে।

এর আগে বাঁশখালী থেকে তিন মাস বয়সী একটি স্ত্রী লিঙ্গের দুগ্ধপোষ্য হাতির শাবক মরণাপন্ন অবস্থায় উদ্ধার করে সাফারি পার্ক হাসপাতালে এনে চিকিৎসা ও দুধ খাইয়ে লালন-পালন করা হয়। বর্তমানে শাবকটির বয়স প্রায় ৩ বছর এবং সুস্থ সবল রয়েছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

কাপ্তাইয়ে আহত লজ্জাবতী উদ্ধার করে চিকিৎসার পর অবমুক্ত

মা হারা হাতি শাবকটির দায়িত্ব নিয়েছে ডুলাহাজরা সাফারি পার্ক

আপডেট সময় ০৪:১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫