মিরপুরে প্রিন্টিং কারখানা এবং কেমিক্যাল গোডাউনে আগুনে ৯ জনের মৃত্যু

মিরপুরের রূপনগরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে নয়জন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় দগ্ধ রয়েছেন আরও একাধিক ব্যক্তি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত আগুনের ঘটনায় নয়জন নিহত হয়েছেন। সদর দপ্তর থেকে একটি সার্চিং টিম পাঠানো হয়েছে ঘটনাস্থলে সার্চ করার জন্য। এই বিষয়ে এই মুহূর্তে আর বিস্তারিত তথ্য আমাদের কাছে নেই। পরে বিস্তারিত তথ্য জানানো হবে।

ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অপারেশন ও মেইনটেন্যান্স) মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, আগুন লাগা গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট বর্তমানে কাজ করছে।

এর আগে মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে আগুনের সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

মিরপুরে প্রিন্টিং কারখানা এবং কেমিক্যাল গোডাউনে আগুনে ৯ জনের মৃত্যু

আপডেট সময় ০৬:৪৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫