সংবাদ শিরোনাম ::
Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন Logo বিডব্লিউওটির দাবি: দেশে সক্রিয় তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টিবলয় ‘ঝংকার’   Logo বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Logo ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আবার যুদ্ধ শুরুর শঙ্কা Logo কুকুরকে কুমিরের মুখে ফেলে দেয়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর Logo বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ Logo জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

মিরপুর পাখির হাটে অবৈধ কারবার চলছেই, সর্বশেষ অভিযানে ৬৪টি দেশীয় পাখি উদ্ধার

দেশীয় পাখির অবৈধ কারবারের জন্য কুখ্যাত হয়ে উঠেছে রাজধানীর মিরপুর ১ নম্বরের পাখির হাট। বন বিভাগ প্রায়ই এই হাটে অভিযান চালালেও অবৈধ কারবারিদের থামানো যাচ্ছে না। তবু হাল ছাড়ছে না বন বিভাগ। এই পাখির হাটে সর্বশেষ অভিযানে   সবুজ টিয়া ২৩ টি, টিয়ার বাচ্চা ৭ টি, ময়না ৩ টি, শালিক ১৪ টি, হিরামন টিয়া ৬ টি, শালিকের বাচ্চা ১১ টি সহ মোট ৬৪ টি দেশি পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (ডব্লিউসিসিইউ)।

ডব্লিউসিসিইউর-এর অফিসিয়াল ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে জানা গেছে: গত ২৩ জুন গোপন তথ্যের ভিত্তিতে সংস্থাটি মিরপুর ১ নাম্বার পাখির হাটে অভিযান চালিয়ে এসব দেশীয় পাখি উদ্ধার করে। উদ্ধারকৃত বন্যপাখিগুলো পরে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয় এবং টিয়া ও শালিকের বাচ্চাগুলো ইউনিটের পরিচর্যায় রাখা হয়।

ডব্লিউসিসিইউ’র এই পোস্টের মন্তব্যে সচেতন ও পাখিপ্রেমী নাগরিকরা নানা পরামর্শ দিয়েছেন। একজন মন্তব্যে লিখেছেন: ‘নিয়মিত মিরপুর হাট সহ সকল পাখির হাটে গোপন অভিযান চালালে কোন দেশি টিয়া হাটে উঠবেনা।’

তিনি প্রস্তাব করেছেন, ‘যে হাটে অভিযানে পর পর তিনবার দেশি পাখি কেনা বেচার প্রমাণ পাওয়া যাবে সেই হাট ৩ মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হোক। তাহলে যারা নিয়মিত হাটে বৈধ পাখি বেচা কেনা করে তারাই দেশি পাখি নিয়ে আসলে ধরে পেদানি শুরু করবে।’

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ

মিরপুর পাখির হাটে অবৈধ কারবার চলছেই, সর্বশেষ অভিযানে ৬৪টি দেশীয় পাখি উদ্ধার

আপডেট সময় ০৭:১৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫