সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

মিলা-অ্যাস্টন হলিউড ছাড়ার সিদ্ধান্ত নিলেন!

জনপ্রিয় অভিনেত্রী মিলা কুনিস ও তার অভিনেতা স্বামী অ্যাস্টন কুচার হলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন । বলা হচ্ছে যে ডিডি মামলার প্রতিক্রিয়া এড়াতে দুজন হলিউড ছেড়ে ইউরোপে বসতি স্থাপনের কথা ভাবছেন।

যৌন নির্যাতন ও নারী পাচারের অভিযোগে প্রভাবশালী মার্কিন র‍্যাপার ও সংগীত প্রযোজক শন ডিডিকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী বছর তার শুনানি শুরু হবে। ডিডির সাথে জড়িত থাকার অভিযোগ এসেছে অনেক হলিউড তারকার নামেই। ডিডির পার্টিতে উপস্থিত থাকতেন এই তারকারাও। তাদেরই দুজন মিলা কুনিস ও অ্যাস্টন কুচার।

মিলা কুনিস ও অ্যাস্টন কুচার ডিডির খুব কাছের বন্ধু। তারা ডিডির যেসব পার্টিতে যেতেন সেখানেই নারীদের অশালীন ভিডিও ও যৌন নির্যাতন করা হতো। একারণে এই দুই তারকার নাম জড়িয়েছে এই মামলায়।

ক্রমাগত স্পটলাইট এবং নেতিবাচক প্রচারে থাকার কারণে অ্যাস্টন কুচার ও মিলা কুনিস হলিউড থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যম ইন টাচ উইকলিতে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে যেখানে দুই তারকার কাছের এক সূত্র বলেছেন, ‘অতীতের ঘটনায় কাঁদায় টেনে নেয়া হচ্ছে তাকে। প্রথমে ড্যানি মাস্টারসন আর এখন ডিডি। এতে তার উপলব্ধি হয়েছে যে হলিউডের চেয়ে বসবাসের জন্য আরও অনেক ভালো জায়গা রয়েছে। হলিউড এখন একটি গন্ধযুক্ত আবর্জনায় পরিণত হয়েছে’।

সূত্র আরও জানিয়েছেন, হলিউড ছেড়ে ইউরোপে যাওয়ার কথা ভাবছেন এই যুগল। সেখানেই সাদামাটা লাইফস্টাইলে সন্তানদের বড় করতে চান তারা। তবে কিছু ব্যবসায় বিনিয়োগ করার কারণে হুট করে যেতেও পারছেন না তারা।

গত বছরের নভেম্বরে যৌনকর্মে ব্যবহারের উদ্দেশ্যে নারী পাচারের অভিযোগ ওঠে শনের বিরুদ্ধে। সে সময় তার বিরুদ্ধে ১০টি যৌন নির্যাতনের অভিযোগ করা হয়। অভিযোগে বলা হয়, শন নারীদের নৃশংস যৌন নির্যাতন করতেন।

অভিযোগে আরও লেখা হয়েছে তিনি মাদক গ্রহণে বাধ্য করিয়ে নারীদের যৌন নির্যাতনের শিকার হতে বাধ্য করতেন। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। সেই ঘটনার তদন্ত করতে গিয়েই র‍্যাপারকে গ্রেপ্তার করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

মিলা-অ্যাস্টন হলিউড ছাড়ার সিদ্ধান্ত নিলেন!

আপডেট সময় ০৩:০৯:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪