সংবাদ শিরোনাম ::

মুনাওয়ার ফারুকীকে হত্যার হুমকি!

মুনাওয়ার ফারুকীকে হত্যার হুমকি!

বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় যুক্ত হলেন আরও এক তারকা। এবার মুনাওয়ার ফারুকীকে হত্যার হুমকি দিয়েছে বিষ্ণোই গ্যাং। হিন্দুদের অপমান করায় তাদের নতুন নিশানায় এই স্ট্যান্ডআপ কমেডিয়ান।

বাবা সিদ্দিকীর মৃত্যুর তদন্ত চলাকালীনই জানা গেল, লরেন্স বিষ্ণোই নাকি এবার হুমকি দিয়েছেন স্ট্যান্ডআপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকীকে। এমন অভিযোগ ওঠার পরই বাড়ানো হয়েছে তার নিরাপত্তা। এমনটাই জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

তবে কেন মুনাওয়ারকে হুমকি দেওয়া হয়েছে, সেটা এখনও স্পষ্ট নয়। তদন্ত করছে পুলিশ। কিন্তু তারা জানিয়েছেন যে, তাদের কাছে একটি খবর আসে যে মুনাওয়ার ফারুকীর প্রাণ সংশয় হতে পারে, তখনই এই তারকার নিরাপত্তা বাড়ানো হয়।

বিগত কয়েক বছর ধরেই মুনাওয়ার বিভিন্ন কট্টরপন্থী হিন্দু দলের থেকে নানা সময় হুমকি পেয়েছেন তার শোয়ে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করার জন্য। যদিও তিনি সেই অভিযোগ অস্বীকার করেছেন।

কিন্তু যখন গত শনিবারই বাবা সিদ্দিকীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় এবং অভিযোগের তীর সেই বিষ্ণোই গ্যাংয়ের দিকে, তখন এমন হুমকি মোটেই উড়িয়ে দিতে পারেনি মুম্বাই পুলিশ। এদিকে, সালমান খানের বাড়ির উদ্দেশে গুলি ছোড়ার ঘটনায় একাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন।

তবে এখন উদ্বেগ আরও বেড়েছে। সালমানকে তাই ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ হরনাথ সিং যাদব। তিনি মনে করেন, বিষ্ণোই সম্প্রদায়ের কাছে অভিনেতার ক্ষমা চাওয়া উচিত।

আপলোডকারীর তথ্য

আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা কম

মুনাওয়ার ফারুকীকে হত্যার হুমকি!

আপডেট সময় ০২:০০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪