মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযান প্রসঙ্গে যা জানালো আইএসপিআর

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় যৌথবাহিনীর ওপর অতর্কিত গুলি চালায় সন্ত্রাসীরা। আভিযানিক দলটি আত্মরক্ষার্থে পাল্টা ব্যবস্থা গ্রহণ করে এবং ৫ জন সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করে। পরবর্তী সময়ে বাড়িটিতে তল্লাশি চালিয়ে ছাদের ওপর থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর আরও জানায়, রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১২টায় যৌথবাহিনীর একটি টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় যৌথবাহিনীর সদস্যরা একটি গলির দুই পাশে ঘেরাও করলে সন্ত্রাসীরা একটি একতলা ভবনের ছাদ থেকে আভিযানিক দলটির ওপর অতর্কিত গুলি চালায়।

আভিযানিক দলটি আত্মরক্ষার্থে পাল্টা ব্যবস্থা গ্রহণ করে এবং ৫ জন সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়। পরবর্তী সময়ে বাড়িটিতে তল্লাশি চালিয়ে ছাদের ওপর থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে। আটক ব্যক্তিদের কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি এবং একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইএসপিআর।

বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ

মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযান প্রসঙ্গে যা জানালো আইএসপিআর

আপডেট সময় ১২:২৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫