যমুনা-সচিবালয়সহ আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি

জনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে যমুনা ও সচিবালয় এলাকাসহ আশপাশের অঞ্চলে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ সোমবার (৬ অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারার ক্ষমতাবলে আগামীকাল মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

নিষিদ্ধ ঘোষিত এলাকাগুলো হলো- বাংলাদেশ সচিবালয় সংলগ্ন এলাকা এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও তার পার্শ্ববর্তী অঞ্চল। হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিং পর্যন্ত বিস্তৃত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই এলাকায় কোনো প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট বা শোভাযাত্রা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

যমুনা-সচিবালয়সহ আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি

আপডেট সময় ০৫:১৪:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫