সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

যাত্রীদের জিম্মি করে কর্মবিরতি অযৌক্তিক: রেলওয়ে উপদেষ্টা

যাত্রীদের জিম্মি করে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, “রানিং স্টাফদের দাবি অনেকাংশেই পূরণ হয়েছে।”

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, “আমরা গতকাল রাত ১০টা পর্যন্ত তাদের সঙ্গে আলাপ করি। রেলের কর্মকর্তারা ছিলেন, শ্রমিক সংগঠনের নেতারা ছিলেন, পুলিশ ছিলেন। রানিং স্টাফদের দাবিগুলো এরই মধ্যে অর্থবিভাগে পাঠানো হয়েছে। অনেকাংশের পূরণ করা হয়েছে। কিছু দাবি এখনও বাকি রয়েছে।”

রানিং স্টাফদের উদ্দেশ করে উপদেষ্টা বলেন, “আলোচনার দ্বার খোলা আছে। তারা চাইলে আমরা আলোচনায় বসব।”

উপদেষ্টা বলেন, “যাত্রীদের জিম্মি করে কর্মবিরতি অযৌক্তিক। আন্দোলন না করে আলোচনার আহ্বান থাকবে। সরকারকে বাধ্য করে দাবি আদায়ের চেষ্টা করলে অন্য ব্যবস্থা নেওয়া হবে।”

যাত্রীদের জিম্মি করে কর্মবিরতি অযৌক্তিক: রেলওয়ে উপদেষ্টা prokritibarta

অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা সংক্রান্ত সমস্যার সমাধান না হওয়ায় কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। সোমবার রাত ১২টার আগে কমলাপুর থেকে ট্রেন ছেড়ে গেলেও মধ্যরাত থেকে শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা।

ফলে প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। রানিং স্টাফের মধ্যে রয়েছেন ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা।

রেলওয়ের কর্মীদের অভিযোগ, দিনে ৮ ঘণ্টার জায়গায় রানিং স্টাফদের কাজ করতে হয় ১৫ থেকে ১৮ ঘণ্টা। রেলের নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরির দাবি জানানোর পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স (ভাতা) যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে কর্মবিরতিতে গেছেন রেলের রানিং স্টাফরা। এর আগ পর্যন্ত বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে গেছে রেল কর্তৃপক্ষ। ফলে, বহু যাত্রীই অবগত হতে পারেননি ট্রেন চলাচল বন্ধের ব্যাপারে। এতে সাতসকালে স্টেশনে গিয়ে ব্যাপক ভোগান্তির মুখে পড়েন হাজার হাজার যাত্রী।

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

যাত্রীদের জিম্মি করে কর্মবিরতি অযৌক্তিক: রেলওয়ে উপদেষ্টা

আপডেট সময় ১২:৫০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫