যাদুকাটা নদীর পার কাটায় ২৫ জনের কারাদণ্ড

যাদুকাটা নদীর পাড় কেটে বালু-পাথর উত্তোলন করায় ২৫ জনের কারাদণ্ড

প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম লীলাভূমি সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদী। অথচ আগ্রাসী দখলদারদের লোভের শিকার অপরূপ প্রাকৃতিক দৃশ্যের এই ভূমি। কিছুদিন আগে ফেসবুকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, সীমান্ত নদী যাদুকাটার পার কেটে বালু-পাথর উত্তোলনের ধ্বংসযজ্ঞ চলছে। তবে প্রকৃতি ধ্বংস করে যাদুকাটার পার কাটার এই মহোৎসবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। যাদুকাটার পার ধ্বংসের অভিযোগে যৌথবাহিনীর অভিযানে ২৫ জনকে আটক করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে যাদুকাটা নদীতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের মধ্যে ছয়জনকে ২১ দিন ও বাকি ১৯ জনকে ৯০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার ভোর থেকে যাদুকাটা নদীতে পুলিশ, বিজিবি যৌথ অভিযান পরিচালনা করে। এসময় উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর পশ্চিম পার ঘাগটিয়া এলাকায় পার কেটে বালু-পাথর উত্তোলনের সময় ২৫ জনকে আটক করা হয়।

তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস সাদাত মাহমুদ উল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নদীর পার কেটে বালু-পাথর উত্তোলনের দায়ে আটকদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ  আদালত।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

যাদুকাটা নদীর পার কাটায় ২৫ জনের কারাদণ্ড

আপডেট সময় ০৪:১৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪