সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় ৪ শিক্ষক-শিক্ষার্থী নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
  • 222

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় ৪ শিক্ষক-শিক্ষার্থী নিহত

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি হাই স্কুলে ১৪ বছর বয়সী এক ছাত্রের গুলিতে সহপাঠী দুই শিক্ষার্থী ও দুই শিক্ষক নিহত হয়েছেন। বন্দুক সংস্কৃতির দেশ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রে একের পর এক ট্র্যাজেডির খাতায় যুক্ত হলো আরও একটি ঘটনা।

গতকাল স্থানীয়সময় বুধবার অঙ্গরাজ্যটির ব্যারো কাউন্টির ওয়াইন্ডার শহরের অ্যাপালেইচি হাই স্কুলের এ ঘটনায় আরও নয়জন আহত হয়েছে।

সিএনএনের এক বিশ্লেষণে বলা হয়েছে, সবশেষ আপালাচি হাইস্কুলের হামলাসহ চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে ৪৫টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। জর্জিয়া পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, সন্দেহভাজন বন্দুকধারী কিশোরকে আটক করা হয়েছে।  তার বয়স ১৪ বলে জানা গেছে। ওই অঞ্চলের সমস্ত স্কুলে লকডাউন অবস্থা জারি রয়েছে। স্কুলগুলোতে ব্যাপক সতর্কতার সঙ্গে পুলিশ পাহারা জোরদার করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে হেলিকপ্টার দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

স্কুলে গুলিতে নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেন। এক বিবৃতিতে বাইডেন দম্পতি বলেন, ‘একের পর এক এমন ঘটনাকে আমরা স্বাভাবিক হিসেবে মেনে নিতে পারি না।’

ভাইস প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস বলেছেন, ‘আমাদের দেশে বন্দুক সহিংসতার এই মহামারিকে নিশ্চিহ্ন করতে হবে।’

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় ৪ শিক্ষক-শিক্ষার্থী নিহত

আপডেট সময় ১২:৪৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪