সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

যে কারনে তাহসান গান ও অভিনয় ছেড়েছেন

যে কারনে তাহসান গান ও অভিনয় ছেড়েছেন

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান শোবিজ দুনিয়া থেকে নিজেকে একেবারে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এক বছর আগে অভিনয় থেকে দূরে থাকার ঘোষণা দেন তাহসান, সম্প্রতি তিনি জানিয়েছেন, সংগীত জীবনেরও ইতি টানার পরিকল্পনা রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেছে, তাহসান একজন আলেম থেকে ইসলামিক বই হাতে নিচ্ছেন। নেটিজেনদের একাংশ মনে করছেন, ধর্মচর্চা করা এবং আত্মমুনির জন্যই তিনি শোবিজ থেকে নিজেকে সরাচ্ছেন।

এক সাক্ষাৎকারে তাহসান বলেন, আগে আমি খুব একটা ধার্মিক ছিলাম না। কিন্তু এখন সেটা করছি। মানুষ যা পরিকল্পনা করে তা হয় না, আর যা হয়ে যায়, সেটা হয়েই যায়। যত বয়স বাড়ছে, তত অনুভব করছি, আসলে আমি কিছুই জানি না।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি স্টোরিতেও দেখা যায়, তিনি ‘আল কোরআন-সহজ বাংলা অনুবাদ’ বইয়ের ছবি পোস্ট করেছেন। নেটিজেনদের একাংশ মনে করছেন, স্টোরিটি অভিনেতা তামিম মৃধাকে ধন্যবাদ জানিয়ে দেওয়া উদ্দেশ্যে ছিল।

এক বিশেষ সাক্ষাৎকারে তাহসান হোয়াটসঅ্যাপে জানিয়েছেন, তিনি চান মানুষ ধীরে ধীরে তাকে ভুলে যাক। তিনি বলেন, বিনোদন অঙ্গনের আড্ডায় আমি আর নেই। এটাই আমার শেষ সাক্ষাৎকার। অন্য কিছু পরিকল্পনা আছে, কিন্তু সেগুলো একান্তই ব্যক্তিগত।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে সংগীত জীবনে ইতি টানার ঘোষণা দিলেও ঢাকার একটি কনসার্টে অংশ নেয়ার পর অফিশিয়ালি সংগীত জীবন থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাহসান। তবে ধর্মচর্চার কারণে সংগীত ছাড়ার বিষয়ে তিনি সরাসরি কিছু জানাননি।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

যে কারনে তাহসান গান ও অভিনয় ছেড়েছেন

আপডেট সময় ০১:৩৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫