যে ১০ দফা প্রস্তাবের ভিত্তিতে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান

দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশটির সব সামরিক ইউনিটকে আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট স্থানে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন। এই সাময়িক যুদ্ধবিরতির জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়াসহ ১৫ দফা প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। বিপরীতে ১০ দফা সংশোধিত প্রস্তাব তথা শর্ত দিয়েছে ইরান।

ইরানের ফার্স বার্তাসংস্থার বরাতে ওই ১০ দফার বিস্তারিত প্রকাশ পেয়েছে। সংস্থাটি বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে এই তথ্য সামনে এনেছে। প্রস্তাবগুলোতে রয়েছে—

১. ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না— এমন অঙ্গীকার।

২. ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে সব ধরনের আগ্রাসন পুরোপুরি বন্ধ করার পথ তৈরি করা।

৩. মধ্যপ্রাচ্যসহ এই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের যুদ্ধরত বাহিনী প্রত্যাহার এবং আঞ্চলিক ঘাঁটি থেকে ইরানের ওপর কোনও হামলা না করা।

৪. দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন সীমিত সংখ্যক জাহাজ চলাচলের অনুমতি, যা ‘সেফ প্যাসেজ প্রটোকল’ এবং ইরানের নির্ধারিত নিয়ম অনুযায়ী হবে।

৫. ইরানের ওপর আরোপিত সব প্রাথমিক, মাধ্যমিক এবং জাতিসংঘের নিষেধাজ্ঞা তুলে নেয়া।

৬. যুদ্ধের কারণে ইরানকে ক্ষতি পূরণ দিতে একটি বিনিয়োগ ও আর্থিক তহবিল গঠন করা।

৭. পারমাণবিক উপাদান সমৃদ্ধ করার ইরানের অধিকারকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেয়া এবং ইউরেনিয়াম সমৃদ্ধির মাত্রা নিয়ে আলোচনা করা।

৮. এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক শান্তিচুক্তি নিয়ে আলোচনার অনুমতি দেয়া।

৯. এই অঞ্চলের সব প্রতিরোধ গোষ্ঠীর বিরুদ্ধে অনাগ্রাসন নীতি সম্প্রসারণ করা।

১০. সব প্রতিশ্রুতি জাতিসংঘের একটি আনুষ্ঠানিক প্রস্তাবের মাধ্যমে অনুমোদন করা।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

যে ১০ দফা প্রস্তাবের ভিত্তিতে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান

আপডেট সময় ১২:১৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬