সংবাদ শিরোনাম ::
Logo হোয়াইট হাউজের নৈশভোজে গুলি, তবে এতে ট্রাম্প ‘সম্মানিত’ বোধ করছেন!   Logo রংপুর বিভাগে বৃষ্টি, শীঘ্রই দেশের ৭০-৮০ শতাংশ এলাকায় মিলতে পারে একই স্বস্তি Logo উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo কাপ্তাইয়ে আহত লজ্জাবতী উদ্ধার করে চিকিৎসার পর অবমুক্ত Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ভাওয়াল জাতীয় উদ্যানে গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্যের ভাগাড়! Logo প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ইটভাটার ধোঁয়ায় প্রায় দুইশো বিঘা জমির ধান নষ্ট Logo প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত Logo তাপপ্রবাহ চলবে আরও ২-৩ দিন, এরপরেই স্বস্তির বৃষ্টির আভাস Logo রাজশাহীতে মাঝারি তাপপ্রবাহ, দেশজুড়ে ২৭ জেলায় প্রায় একই অবস্থা

রংপুর বিভাগে বৃষ্টি, শীঘ্রই দেশের ৭০-৮০ শতাংশ এলাকায় মিলতে পারে একই স্বস্তি

ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। তবে স্বস্তির বৃষ্টি ঝরেছে রংপুর বিভাগে। রবিবার (২৬ এপ্রিল) এই বিভাগের রংপুর,কুড়িগ্রামসহ অন্যান্য জেলায় ভারী বৃষ্টির খবর পাওয়া গেছে। একই স্বস্তির দেখা পেতে পারে দেশের ৭০-৮০ শতাংশ এলাকার মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে।

এর প্রভাবে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার (২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটার (২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে রংপুর, ময়মনসিংহ ও সিলেট মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

এদিকে আবহাওয়া অফিসের আগেই দেশে স্বস্তির বৃষ্টিবলয়ের তথ্য দিয়েছিল বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ ও তথ্যদাতা সংঘ বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বিডব্লিউওটি দেশে সক্রিয় হতে যাওয়া বৃষ্টিবলয়টির বিস্তারিত জানিয়ে এক ব্লগপোস্টে জানিয়েছে: এটি একটি শক্তিশালী প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়, মানে এই বৃষ্টি বলয়ে দেশের সকল এলাকায় কমবেশি বজ্রবৃষ্টি হতেপারে এবং নির্দিষ্ট কিছু স্থানে ভারী থেকে অতিভারী বর্ষণও হতেপারে। এবং এই বৃষ্টি বলয়ে দেশের প্রায় ৭০-৯০ শতাংশ এলাকায় কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে।

সময়কাল : ২৬ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত।

সর্বোচ্চ সক্রিয় : ২৮ এপ্রিল থেকে ২ মে এবং ৪ ও ৬ মে ২০২৬

সর্বাধিক সক্রিয়:  সিলেট বিভাগ

বেশ সক্রিয় : ময়মনসিংহ, রংপুর, ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের উত্তর অংশের বেশ কিছু এলাকা।

মাঝারি সক্রিয় : বরিশাল ও খুলনা বিভাগের অনেক এলাকা।

কম সক্রিয়: রাজশাহী বিভাগের কিছু এলাকা।

আপলোডকারীর তথ্য

Shuvo

হোয়াইট হাউজের নৈশভোজে গুলি, তবে এতে ট্রাম্প ‘সম্মানিত’ বোধ করছেন!  

রংপুর বিভাগে বৃষ্টি, শীঘ্রই দেশের ৭০-৮০ শতাংশ এলাকায় মিলতে পারে একই স্বস্তি

আপডেট সময় ১২:৫৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬