রণবীর কাপুর হবেন ‘ধুম ফোর’-এর খলনায়ক?

রণবীর কাপুর হবেন ‘ধুম ফোর’-এর খলনায়ক? ছবিঃ সংগৃহীত

যশরাজ ফিল্মসের ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। মুভির আগের তিন কিস্তি কমবেশি আলোচিত হয়েছে,  তাই হিন্দি মুভির ভক্তদের অপেক্ষা চতুর্থ কিস্তির। শাহরুখ খান, হৃতিক রোশন, রণবীর কাপুর নাকি দক্ষিণী কোনো অভিনেতা, ‘ধুম ফোর’ ছবিতে দেখা যাবে কাকে তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। অবশেষে সেই জল্পনার অবসান হলো।

ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, ‘ধুম ফোর’-এর মূল চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। সিনেমার কাছের এক সূত্র বলেন, ‘রণবীরের সঙ্গে বহুদিন ধরে এই বিষয়ে কথাবার্তা চলছে। তিনি সবসময়েই ছবিটির ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। এখন অবশেষে ফ্র্যাঞ্চাইজির মূল চরিত্র নিশ্চিত করা হয়েছে।’

‘ধুম ফোর’ বর্তমানে প্রি-প্রোডাকশন স্টেজে আছে। বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে ছবিটি নির্মাণ করা হবে। দর্শক এমন কিছু দেখবে যা আগে দেখেনি কেউ।

‘ধুম ফোর’ হতে চলেছে রণবীর কাপুরের ক্যারিয়ারের ২৫ তম ছবি। তাই ছবিটি নিয়ে বেশ উত্তেজিত রণবীর কাপুর।

২০১৩ সালে মুক্তি পেয়েছিল এ সিরিজের সর্বশেষ সিনেমা ‘ধুম থ্রি’। ১১ বছর পেরিয়ে গেছে। ২০২৫ সালের শেষের দিকে শুরু হবে ‘ধুম ফোর’-এর শুটিং। ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

রণবীর কাপুর হবেন ‘ধুম ফোর’-এর খলনায়ক?

আপডেট সময় ০২:৩৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪