রণবীর সিং-কে ডন থ্রিতে জেমস বন্ড রূপে দেখা যাবে

রণবীর সিং আবারও তৈরি বলিউড কাঁপাতে। প্রতিটি চরিত্রেই দর্শকদের চমকে দেওয়া এই তারকা এবার ব্যস্ত তার নতুন ছবি ‘ধুরন্ধর’ নিয়ে। তবে এখানেই শেষ নয়, এরই মধ্যে গুঞ্জন ছড়িয়েছে, এই ছবির পরই রণবীর ক্যামেরার সামনে দাঁড়াবেন বলিউডের আইকনিক ফ্র্যাঞ্চাইজি ‘ডন ৩’-এর জন্য। যেখানে তাকে দেখা যাবে জেমস বন্ড-এর আইকনিক রূপে।

এক সূত্রে জানা যায়, আগামী ১৫ অক্টোবর ‘ধুরন্ধর’ সিনেমার শুটিং শেষ করবেন রণবীর। এরপরই তিনি ‘ডন ৩’-এর জন্য প্রস্তুতি শুরু করবেন এবং আগামী বছরের জানুয়ারি মাস থেকে ফারহান আখতার পরিচালিত এই সিনেমার শুটিং শুরু হবে।

আরও জানা যায়, ‘ডন ৩’ সিনেমায় রণবীরকে একেবারে ভিন্ন স্টাইলে উপস্থাপন করা হবে। এই সিনেমায় তার চরিত্রটি অনেকটা জেমস বন্ডের আদলে তৈরি করা হচ্ছে, যা দর্শকদের জন্য এক বড় চমক হতে যাচ্ছে। এই সিনেমায় রণবীরের বিপরীতে দেখা যেতে পারে অভিনেত্রী কৃতি শ্যাননকে।

উল্লেখ্য, রণবীরের বর্তমান সিনেমা ‘ধুরন্ধর’-এর কাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি। তার অংশের শুটিং শেষ হলেও ছবির বাকি অংশের শুটিং এবং পোস্ট-প্রোডাকশনের কাজ চলতে থাকবে আরও বেশ কিছুদিন। আগামী ৫ ডিসেম্বর বড় পর্দায় ‘ধুরন্ধর’ ছবির হাত ধরে আবারও অ্যাকশন অবতারে ধরা দেবেন রণবীর সিং।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

রণবীর সিং-কে ডন থ্রিতে জেমস বন্ড রূপে দেখা যাবে

আপডেট সময় ০৫:০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫