রতন টাটার মৃত্যুতে বলিউড তারকাদের শোক

রতন টাটার মৃত্যুতে বলিউড তারকাদের শোক

ভারতের অন্যতম শীর্ষ ধনী টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন। বুধবার ৯ অক্টোবর রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮৬ বছর বয়সি এই শিল্পপতি। তিনি ১৯৯০ থেকে ২০১২ সাল পর্যন্ত টাটা গ্রুপের চেয়ারম্যান এবং অক্টোবর ২০১৬ থেকে ফেব্রুয়ারি ২০১৭ পর্যন্ত অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এর দাতব্য ট্রাস্টের প্রধান ছিলেন।

তার মৃত্যুর খবর শুনে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

বলিউড অভিনেতা সালমান খান শোক প্রকাশ করে এক্সে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, ‘মিস্টার রতন টাটাজির মৃত্যুতে গভীরভাবে শোকাহত।’

এছাড়াও শাহরুখ খান,আমির খান,অক্ষয় কুমার,অজয় দেভগন, রনবির কাপুর, শহিদ কাপুর,দীপিকা,কাত্রিনা,ভিকি কৌশল আরও অনেক বড় বড় বলিউড তারকারা শোক প্রকাশ করেন রতন টাটার মৃত্যুর খবর পেয়ে।

অনুপম খের লেখেন ‘সততা, কঠোর পরিশ্রম, দয়া, দেশপ্রেম, ভদ্রতা, উদারতা, সহানুভূতি এবং গর্বের উত্তরাধিকার। আপনার উত্তরাধিকার লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছে এবং শতাব্দীর পর শতাব্দী ধরে তা করতে থাকবে।

নাগার্জুনা আক্কিনেনি লেখেন, ‘শ্রী রতন টাটাজি, ভারত আপনাকে ভুলবে না। আপনার নম্রতা, আপনার ভদ্রতা, আপনার নেতৃত্ব। শান্তিতে ঘুমান স্যার।’

দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক জুনিয়র এনটিআর শোক প্রকাশ করে পোস্ট দিয়েছেন। ‘ট্রিপলআর’খ্যাত এ নায়ক লেখেন, ‘রতন টাটাজির নিঃস্বার্থ জনহিতৈষী এবং দূরদর্শী নেতৃত্ব অসংখ্য জীবনকে বদলে দিয়েছে। ভারত তার কাছে ঋণী। তার আত্মার শান্তি কামনা করছি।’

তা ছাড়াও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা, অভিনেত্রী সিমি, অভিনেতা রিতেশ দেশমুখ, বোমান ইরানি, রানা দাগ্গুবতি, পরিচালক এস এস রাজামৌলিসহ অনেকে শোক প্রকাশ করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

রতন টাটার মৃত্যুতে বলিউড তারকাদের শোক

আপডেট সময় ১২:৫৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪