রাজউক-এ সৃজনশীল তরুণদের অন্তর্ভুক্তি চান পরিবেশ উপদেষ্টা   

উন্নত ও পরিবেশবান্ধব নগর গড়তে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার প্রস্তাব দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘উন্নত ও পরিবেশবান্ধব নগর গড়তে তরুণদের সম্পৃক্ত করা দরকার। তাদের সৃজনশীলতা নগরকে বাসযোগ্য করতে পারে। এজন্য রাজউকের কর্মকাণ্ডে তরুণদের অন্তর্ভুক্ত করা দরকার।’

সোমবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর রাজউক মিলনায়তনে ‘বিশ্ব বসতি দিবস ২০২৪’ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। এবারের প্রতিপাদ্য ছিল, “তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি।”

রিজওয়ানা আশা করেন, নগর উন্নয়ন পরিকল্পনায় বস্তিবাসী ও নদীভাঙা মানুষের অধিকার নিশ্চিত করা হবে। তিনি বলেন, ‘ঢাকাকে সকল মানুষের জন্য করতে হবে। রাজধানীকে বাসযোগ্য করতে নির্দিষ্ট কর্মপরিকল্পনা দরকার। ঢাকার জন্য একটি নগর দর্শন তৈরি করা জরুরি। শুধু মেগা প্রজেক্ট করলেই হবে না, সবুজায়ন বাড়াতে হবে। উন্মুক্ত জায়গা, বসার স্থান, এবং তরুণদের খেলাধুলার সুযোগ থাকতে হবে।’

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ হামিদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এবং অতিরিক্ত সচিব শাকিলা জেরিন আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম-সচিব নায়লা আহমেদ।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

রাজউক-এ সৃজনশীল তরুণদের অন্তর্ভুক্তি চান পরিবেশ উপদেষ্টা   

আপডেট সময় ০২:৩৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪