রাজধানীতে ২ ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টি!

রাজধানী ঢাকায় ১৬ আগস্ট বিকেল থেকেই ছিল গরম, মধ্যরাতে ছিল ভ্যাপসা গরম। এরপরেই ভোরের পর থেকে শুরু হয় ঝুম বৃষ্টি।  ঢাকায় মাত্র দুই ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৬টা থেকেই শুরু হয় অল্প অল্প বৃষ্টি। এরপর ৭টার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি। এতে ভোগান্তিতে পড়েন কর্মজীবী ও স্কুলগামী শিক্ষার্থীরা।

ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটরসহ বিভিন্ন এলাকায় ৯টার পর বৃষ্টি থেমে গেলেও রাস্তায় পানি জমে আছে। চলাচলে ভোগান্তির কথা জানাচ্ছেন নগরবাসী। আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীতে ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।

এদিকে, আবহাওয়া অফিস বলছে, সোমবারের (১৮ আগস্ট) মধ্যে উত্তরপশ্চিম এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর ফলে আগামী কয়েক দিন সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

রাজধানীতে ২ ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টি!

আপডেট সময় ১২:২২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫