রাজধানীর মোহাম্মদপুরে একটি ফ্ল্যাটে মা ও মেয়েকে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝালকাঠির নলছিটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে এই জোড়া খুনের ঘটনায় প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে শনাক্ত করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার গ্রেপ্তার করা হয় এ অভিযুক্তকে।
গত সোমবার (১০ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডে ১৪ তলা ভবনের সপ্তম তলায় নিজ বাসায় গলা কেটে হত্যা করা হয় লায়লা ফিরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫)।
এ ঘটনায় সোমবার রাতে নিহত লায়লা আফরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলায় কথিত গৃহকর্মী মোছা. আয়েশাকে (২০) আসামি করা হয়।
আসামি আয়েশাকে ঘটনার দিন সকাল ৭টা ৫১ মিনিটে বোরকা পরে বাসায় ঢোকেন। সকাল ৯টা ৩৫ মিনিটে নিহত স্কুলছাত্রী নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে বেরিয়ে যান তিনি।
মামলায় অভিযোগ করা হয়, যাওয়ার সময় একটি মোবাইল, একটি ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ অর্থসহ অন্যান্য মূলবান সামগ্রী নিয়ে যান আসামি।
প্রকৃতিবার্তা ডেস্ক 










